শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :-
নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময় ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ-প্রার্থী মোস্তফা কামাল শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধ-র্ষণের শিকার,ধ-র্ষক গ্রে-ফতার

মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিস-ম্পদ পদক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৪৭ Time View

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুর উপজেলার আকাশী গ্রামের গর্বিত সন্তান মো. আনোয়ার হোসেনের প্রতিষ্ঠিত ‘আকাশী এগ্রো ফার্ম’ অর্জন করেছে জাতীয় স্বীকৃতি। আত্মকর্মসংস্থান সৃষ্টি ও প্রাণিসম্পদ উন্নয়নে নারীর অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ রৌপ্য পদক অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬ গ্রহণ করেন আনোয়ার হোসেনের সহধর্মিণী নাজনীন আক্তার।
‘আকাশী এগ্রো ফার্ম’-এর মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং এ খাতে নারীর অংশগ্রহণ ও অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।
মধুপুরের প্রত্যন্ত আকাশী গ্রামের একজন উদ্যোক্তার এমন জাতীয় পর্যায়ের অর্জনে স্থানীয় মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। এ অর্জন শুধু আনোয়ার হোসেন ও তাঁর পরিবারের নয়, বরং মধুপুর উপজেলার জন্যও গৌরবের।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের স্বীকৃতি দেশের প্রাণিসম্পদ খাতে নতুন উদ্যোক্তা তৈরি, নারীর ক্ষমতায়ন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে অন্যদের অনুপ্রাণিত করবে।
জাতীয় পর্যায়ে এ সম্মাননা অর্জন করায় মো. আনোয়ার হোসেন ও তাঁর সহধর্মিণী নাজনীন আক্তারকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা। তারা আশা প্রকাশ করেন, ‘আকাশী এগ্রো ফার্ম’ ভবিষ্যতেও প্রাণিসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin