বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষ-মতা পরীক্ষা সম্পন্ন আশুলিয়ায় শিশুকে জী-বিত উদ্ধা-র করতে গিয়ে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে পোশাক শ্রমিকের মৃ-ত্যু আশুলিয়ায় কোটি কোটি টাকা নিয়ে লা-পাত্তা “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃসহ একাধিক সমিতি” নলছিটিতে সন্ত্রা-স, নৈরা-জ্য ও অরা-জকতার প্রতি-বাদে বিক্ষো-ভ মিছিল আর্থিক অ-পরাধ তদন্তে প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের আহ্বান ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির ‎রুমায় ২ দিনের আউটরিচ মেডিকেল ক্যাম্পে ৩০২ জনকে স্বা-স্থ্যসেবা প্রদান জয়পুরহাটে রাতের আঁধারে কে-টে দিল ১০ বিঘা জমির শিমগাছ-সর্ব-স্বান্ত কৃষক যশোর রিজিয়নে ও ৪৯ বিজিবির যৌথ অভি-যানে সাড়ে ৯৭ কোটি টাকার বেশি মা-দক ও চো-রাচালানি পণ্যসহ আ-টক ৮ বই মানুষকে জ্ঞান সমৃদ্ধ করে এবং সুন্দর জীবন গঠনে অনু-প্রেরণা জোগায় -বিভাগীয় কমিশনার মধুপুরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিত-রণ কর্মসূচির উদ্বোধন

আশুলিয়ায় কোটি কোটি টাকা নিয়ে লা-পাত্তা “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃসহ একাধিক সমিতি”

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২৭ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় সাম্প্রতিককালে চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডসহ একাধিক সমিতির মালিকরা প্রতারণার নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ জনগণকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে তাদের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম), ই-কমার্স, সমবায় সমিতি, এনজিও, অনলাইন ব্যবসার মাধ্যমে অসংখ্য মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে সর্বশান্ত করার বেশকিছু অভিযোগ পাওয়া গেছে। প্রতারকদের বিরুদ্ধে ইতোমধ্যে “ফাল্গুনী ডটকম”, “শিবপুর ক্ষুদ্র ঋণদান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড” ও “কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ” এর মতো বেশকিছু সফল অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ব্যাপারে প্রায় ১০টি মামলা রেকর্ড করা হয়েছে বলে পুলিশ জানায়।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) জানা গেছে, আশুলিয়ার শতাধিক ক্ষতিগ্রস্থ ভুক্তভোগীদের সুনির্দিষ্ট অভিযোগ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিকস্ মিডিয়ার মাধ্যমে জানা যায় যে, আশুলিয়ায় জামগড়া এলাকায় অবস্থিত “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড” নামক একটি বেসরকারি প্রতিষ্ঠান গ্রাহকের প্রায় কয়েক শত কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা হয়ে যায়। এ ঘটনায় প্রায় ৫ শতাধিক গ্রাহক তাদের জমাকৃত টাকা ফেরত পেতে গত ১৯ মার্চ ২০২২ তারিখ প্রতিষ্ঠানটির জামগড়া অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। প্রাথমিকভাবে জানা যায়, সহস্রাধিক পরিবারের প্রায় শতাধিক কোটি টাকা আত্মসাৎ করেছে এ চক্রটি। ভূক্তভোগীরা জানান, ইসলামী শরীয়াহ মোতাবেক উচ্চ মুনাফা চড়াসুদের আশা দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সঞ্চয়ী প্রকল্প, ডিপিএস, এফডিআর, পেনশন পলিসি, হজ্জ পলিসি, প্রজেক্ট, বাগান, ডেইরি ফার্ম ফ্ল্যাট ইত্যাদি দেখিয়ে তাদের কাছে থেকে লাখে প্রতি মাসে টাকার পরিমাণ ও মেয়াদ অনুযায়ী ১ হাজার থেকে ৩ হাজার টাকা লভ্যাংশ দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। প্রথমে ঠিকঠাক মতো লভ্যাংশ দিলেও এর কিছুদিন পর থেকে লভ্যাংশ তো দিচ্ছেই না বরং মেয়াদ পূর্ণ হলেও আসল টাকা দিতেই নানা তালবাহানা করে।

সর্বশেষ ভূক্তভোগীরা আসল টাকা ফেরত চাইলে সকালে টাকা দেওয়ার কথা বলে গ্রাহকদের শতাধিক কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা হয়ে যায় এই প্রতারক চক্রটি। উক্ত বিষয়টি প্রথম সারির প্রিন্ট ও ইলেক্ট্রনিকস্ মিডিয়াসহ স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। যার ফলশ্রুতিতে উক্ত প্রতারক চক্রের সদস্যদের আইনের আওতায় নিয়ে আসতে SRB গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করে। সংস্থার কিছু অংশীদার আশুলিয়া এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে SRB-4 এর একটি আভিযানিক দল আশুলিয়া এলাকায় ২২/০৩/২০২২ তারিখ ১৭০০ ঘটিকা থেকে ২৩/০৩/২০২২ তারিখ পর্যন্ত সাড়াশি অভিযান পরিচালনা করে প্রতারণার দায়ে “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড” এর সহসভাপতি এবং সাধারণ সম্পাদকসহ নিম্নোক্ত মোট ১০ জনকে গ্রেফতার করতে সমর্থ হয়ঃ

গ্রেফতারকৃতরা হলেন, (ক) মোঃ ইকবাল হোসেন সরকার (৩৫), জেলা-ঢাকা।
খ। মোঃ মাজহারুল ইসলাম (৩৫), জেলা-ঢাকা।
গ। মোঃ মমিন হোসেন (৩৫), জেলা-ঢাকা।
ঘ। মোঃ জাহাঙ্গীর আলম (৩৫), জেলা-ঢাকা।
ঙ। মোঃ ইব্রাহিম খলিল (৩৫), জেলা-বাগেরহাট।
চ। এস এম মকবুল হোসেন (৪০), জেলা-ঢাকা।
ছ। মোঃ মিজানুর রহমান (৩৮), জেলা-ঢাকা।
জ। মোঃ আল আমিন হোসেন (২৮), জেলা-ঢাকা।
ঝ। ফজলুল হক (৩৫), জেলা-মানিকগঞ্জ।
ঞ। মোঃ নুর হোসেন (২৭), জেলা-ঢাকা।

অভিযান পরিচালনা কালে “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড” অফিস হতে প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন সামগ্রী যেমনঃ ভর্তি ফরম, ঋণ গ্র্রহীতার ছবি ও জাতীয় পরিচয়পত্র, ক্ষুদ্রঋণ গ্রহীতাদের জীবন বৃত্তান্ত, লিফলেট, সিল, বিভিন্ন নামে সঞ্চয় পাশবই, অব্যবহৃত পাশ বই, দৈনিক কিন্তি ও ঋণ বিতরণের বিভিন্ন রেজিষ্টার, ব্যাংক চেকসহ ব্যাংক স্ট্যাম্প, আইডি কার্ড, দৈনিক কিস্তি আদায়ের শিট, বিভিন্ন প্রকার সার্টিফিকেট, চেক বই, মনিটর, সিপিইউ, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে গত ১৮/০২/২০০৮ তারিখ ৩০ সদস্য বিশিষ্ট গভর্নিং বডির সদস্য বিশিষ্ট “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ” প্রতিষ্ঠা করেন, যার রেজিস্ট্রেশন নম্বর-১৯৩। প্রথমদিকে তারা স্থানীয় বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী ও স্বল্পআয়ের মানুষজনকে অধিক মুনাফায় সঞ্চয় ও ক্ষুদ্রঋণের প্রতি আকৃষ্ট করতো। ধীরে ধীরে এই সংস্থার বিস্তৃতি লাভ করতে থাকে। একই সাথে, তারা চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর ব্যানারে আরো বড় পরিসরে কাজ করা শুরু করে। এক্ষেত্রে তাদের মূল টার্গেট ছিল আশুলিয়া ও সাভার এলাকার ইন্ডাস্ট্রিজ এলাকার মধ্যবিত্ত ও নিম্নবিত্ত লোকজন। তাদেরকে অতি উচ্চ মুনাফা প্রদানের আশ্বাসে কোম্পানিতে সঞ্চয়ী পলিসি, এফ ডি আর, ডিপিএস, পেনশন পলিসি, শিক্ষা পলিসি, হজ্ব পলিসি, রিয়েল এস্টেট ব্যবসায়ী পার্টনার পলিসিতে আকৃষ্ট করতো। এমন চটকদার ১৮% থেকে ৩০% হারে মুনাফা এবং ফিক্সডিপোজিটের ক্ষেত্রে ৩/৫ বছরের ডাবল লাভ প্রদানের আশ্বাসে প্রায় সহস্রাধিক মধ্যবিত্ত ও নিম্নবিত্ত জীবনের সমস্ত অর্জিত আয় উক্ত সমিতিতে জমা রাখতে উৎসাহিত করত। ভিকটিমদের বিশ্বাস অর্জনের জন্য, সংস্থাটি গ্রহীতাকে প্রথম দিকে কয়েক মাস চুক্তি অনুযায়ী লভ্যাংশ প্রদান করত। যা দেখে সাধারণ বিনিয়োগকারীরা আরো বেশি বিনিয়োগে আগ্রহী হতো। অনেকে নিজের পেনশনের টাকা, গ্রামের ভিটেবাড়ি বিক্রি করা টাকা, বিদেশ থেকে কষ্ট করে অর্জিত অর্থ উক্ত সংস্থায় উচ্চ মুনাফা লাভের আশায় জমা রাখত। এমন অবস্থার প্রেক্ষিতে, আসামিরা পূর্ব পরিকল্পনা অনুসারে গত ১৬/০৩/২০২২ তারিখে অফিস তালা দিয়ে লাপাত্তা হয়। অনুসন্ধানে আরো জানা যায় যে, উক্ত সংস্থার অংশীদারগণ বিভিন্ন জায়গায় নামে-বেনামে জায়গা-জমি কেনা, বহুতল ভবন নির্মাণ, বিভিন্ন ছোট বড় কারখানা করেছে এবং একই সাথে বিভিন্ন সময়ে নামে-বেনামে বিভিন্নভাবে অর্থ বিদেশে পাচার করেছে। এরকম অনেক সমিতি টাকা নিয়ে পলাতক রয়েছে। পর্ব

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin