মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :-
রাজশাহীর গোদাগাড়ীর এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেফ-তার করেছেন পুলিশ মোহনপুরে মাশরুম চাষের উ-জ্জ্বল সম্ভাবনা ফলের বাগান ব-দলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল জেলা প্রশাসকেহর কাছে হ-স্তান্তর পঞ্চগড়ে অবহেলায় ধ্বং/সের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি নীলফামারীতে পুলিশের টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন চৌদ্দগ্রামে পিকআপের ধা/ক্কায় প্রা/ণ হারালো ২ কেশবপুরে সাংবাদিককে মা-রধরের পর পুলিশের হাতে সো-পর্দ, নাশ-কতা মাম-লায় গ্রেপ্তা-র দেখিয়ে আদালতের সো-পর্দ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চ-রম দু-র্ভোগে এলাকাবাসী বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে অটিজম শিশুদের মাঝে প্রনোদনার চেক বি-তরণ

সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল জেলা প্রশাসকেহর কাছে হ-স্তান্তর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৩২ Time View

দোয়ারা বাজার প্রতিনিধি:
“জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়ন: নারী শিক্ষা, কর্মদক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ে সামাজিক নিরীক্ষা”

এফ্যারটস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা) কর্তৃক বাস্তবায়িত নাগরিকতা প্রকল্পের আওতায় দোয়ারাবাজার, সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলায় নারী শিক্ষা, কর্মদক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ে পরিচালিত সামাজিক নিরীক্ষার প্রতিবেদন ও সুপারিশমালা সুনামগঞ্জের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মিনহাজুর রহমান মহোদয়ের নিকট হস্তান্তর করা হয়েছে।

“জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়ন: নারী শিক্ষা, কর্মদক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ে সামাজিক নিরীক্ষা” শীর্ষক মতবিনিময় সভার আলোচনার ভিত্তিতে প্রণীত প্রতিবেদন ও সুপারিশমালা হস্তান্তর করেন ইরা’র প্রোগ্রাম ডিরেক্টর জনাব মো. কামরুজ্জামান এবং ফিল্ড কোর্ডিনেটর ত্রিপ্তী দে।

এই উদ্যোগের লক্ষ্য হলো নারী শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ-সুবিধা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং সম্ভাবনাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নাগরিকদের মতামত ও সুপারিশ তুলে ধরা, যাতে অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যায়।

ইরা বিশ্বাস করে, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ, স্থানীয় পর্যায়ে সংলাপ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগই সুবিধাবঞ্চিত নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সমান সুযোগ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin