সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
সিরাজদিখানে বছরের পর বছর ভোগান্তি, গুদা-রা ঘাটে সেতু নির্মাণের দাবি ময়মনসিংহের অষ্টধারে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী, নাটিকা ও কুইজ প্রতিযোগিতা অ-নুষ্ঠিত পারিবারিক শিক্ষা থেকে তা-মাক নিয়ন্ত্রণ প্রতিহ-ত করতে হবে-রুকুনোজ্জামান ডাকসু ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে অ-গ্নিসংযোগ, ঘটনাস্থল পরিদর্শনে ওয়াদুদ ভূঁইয়া এমপি সুজানগরে ৫ দিনব্যাপী রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপনী সড়ক দুর্ঘ-টনায় প্রাণ হা-রালেন কলেজ ছাত্র আদর সুজানগর উপজেলা জামায়াতের আমীর পুনঃনির্বাচিত হলেন অধ্যাপক হেসাব উদ্দিন গোদাগাড়ীসহ সৌরবিদ্যুৎ ও নেট মিটারিংয়ে বদলে যাচ্ছে বরেন্দ্র অঞ্চলের সে-চ ব্যবস্থা প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচে রাঙ্গাটুঙ্গী চ্যাম্পিয়ন নলডাঙ্গায় মাদ-কদ্রব্য সেবন  ও বিক্রির দায়ে তিন ব্যক্তির কা-রাদণ্ড ও অ-র্থদণ্ড

সুজানগরে ৫ দিনব্যাপী রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপনী

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৪৫ Time View

সুজানগর(পাবনা)প্রতিনিধি :দক্ষ, দায়িত্বশীল ও মানবিক নেতৃত্ব গড়ে তোলার প্রত্যয়ে পাবনার সুজানগরে ৫ দিনব্যাপী ৪২৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে। রবিবার সুজানগরের নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়।বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পরিচালনায় এবং বাংলাদেশ স্কাউটস পাবনা জেলা রোভারের ব্যবস্থাপনায় কোর্সটিতে পাবনাসহ বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠান ও মুক্ত স্কাউট গ্রুপের ৪২ জন শিক্ষক এবং স্কাউট সংগঠক অংশগ্রহণ করেন।কোর্স পরিচালক আব্দুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে ও বাংলাদেশ স্কাউটস পাবনা জেলা রোভার এর সম্পাদক আলী আকবর এর সঞ্চালনায় কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনার ২ আসনের সংসদ সদস্য এডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব ।অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, বাংলাদেশ স্কাউটস পাবনা জেলা রোভার এর সহ-সভাপতি আলমগীর হোসেন, মোহাম্মদ আশরাফ আলী, ডিআরসি রোভার অঞ্চল,কোষাধাক্ষ প্রফেসর বেলাল হোসেন, অধ্যক্ষ নজরুল ইসলাম বাবু ও অধ্যক্ষ শাজাহান আলী মন্ডল। অনুষ্ঠানে এন এ কলেজ পরিচালনা কমিটির সভাপতি শহীদুর রহমান, সদস্য মজিবুর রহমান খান ও আব্দুল বাতেন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি সেলিম রেজা হাবিব তার বক্তব্যে বলেন, রোভার স্কাউটিং তরুণ প্রজন্মকে নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। এই বেসিক কোর্সের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা প্রশিক্ষণার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে রোভার স্কাউট আন্দোলনকে আরও বেগবান করতে এবং একটি আদর্শ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।৫ দিনের এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের স্কাউটিংয়ের মৌলিক ধারণা, ইউনিট পরিচালনা, নেতৃত্বের বিকাশ, সাংগঠনিক দক্ষতা, তঁাবুবাস, হাইকিং এবং সেবামূলক কার্যক্রমের বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে সফলভাবে উত্তীর্ণ ৪২ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin