সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
সিরাজদিখানে বছরের পর বছর ভোগান্তি, গুদা-রা ঘাটে সেতু নির্মাণের দাবি ময়মনসিংহের অষ্টধারে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী, নাটিকা ও কুইজ প্রতিযোগিতা অ-নুষ্ঠিত পারিবারিক শিক্ষা থেকে তা-মাক নিয়ন্ত্রণ প্রতিহ-ত করতে হবে-রুকুনোজ্জামান ডাকসু ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে অ-গ্নিসংযোগ, ঘটনাস্থল পরিদর্শনে ওয়াদুদ ভূঁইয়া এমপি সুজানগরে ৫ দিনব্যাপী রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপনী সড়ক দুর্ঘ-টনায় প্রাণ হা-রালেন কলেজ ছাত্র আদর সুজানগর উপজেলা জামায়াতের আমীর পুনঃনির্বাচিত হলেন অধ্যাপক হেসাব উদ্দিন গোদাগাড়ীসহ সৌরবিদ্যুৎ ও নেট মিটারিংয়ে বদলে যাচ্ছে বরেন্দ্র অঞ্চলের সে-চ ব্যবস্থা প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচে রাঙ্গাটুঙ্গী চ্যাম্পিয়ন নলডাঙ্গায় মাদ-কদ্রব্য সেবন  ও বিক্রির দায়ে তিন ব্যক্তির কা-রাদণ্ড ও অ-র্থদণ্ড

প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচে রাঙ্গাটুঙ্গী চ্যাম্পিয়ন

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৩৩ Time View

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পীরগঞ্জ উপজেলা স্টেডিয়ামে ইএসডিওর থ্রাইভ প্রকল্পের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে রাণীশংকৈলের রাঙ্গাটুঙ্গী প্রমিলা ইউনাইটেড ফুটবল একাডেমি ও স্বাগতিক জনগাঁও প্রমিলা ফুটবল একাডেমি অংশ নেয়।

খেলার উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জাহিদুর রহমান জাহিদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, সহসভাপতি মনসুর কামাল নান্নু, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট একরামুল হক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুর এ শাহাদাৎ স্বজন, উপজেলা যুবদলের সভাপতি নজমুল হুদা মিঠু, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহসভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী কনক, প্রকল্প সমন্বয়কারী কাজী মো. সেরাজুস সালেকিন, প্রকল্প ব্যবস্থাপক ওয়ালিউর রহমান ওলি প্রমুখ।

খেলায় রাঙ্গাটুঙ্গী প্রমিলা ইউনাইটেড ফুটবল একাডেমি ৩-১ গোলে স্বাগতিক জনগাঁও প্রমিলা ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin