শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :-
লালমোহনে মেম্বার প্রার্থী সালাউদ্দিনের সমর্থনে ম-তবিনিময় সভা দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লা-শ উদ্ধার, মিলল চিরকুট প্রতি-কূলতা জয় করে উচ্চশিক্ষিত দুই মান্তা তরুণ-প্রশাসনের সম্মাননা মা-দক মুক্ত করে আধুনিক ও উন্নত ইউনিয়ন গড়ে তোলা হবে : দুলাল নিয়-ন্ত্রণ হারিয়ে বসতঘরের ওপর উ-ল্টে পড়ল বাস, দুটি ঘর বি-ধ্বস্ত এসআরবি’র যৌথ অ-ভিযানে উল্লাপাড়ার অ-পহরণ মামলার প্রধান আ-সামি গ্রেফতার ও ভি-কটিম উদ্ধার আজ ঐতিহাসিক কা-মান্না দিবস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনালী চেলা নদীর আন্তর্জাতিক সীমানা নি-র্ধারণ, খুশি বারকি ও বালু শ্রমিকরা তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আ-লোচনা সভা

শার্শার গোগা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন নিয়ে আলো-চনা তুঙ্গে, আলোচনায় চার নেতা

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৮১ Time View

আজিজুল ইসলামঃ যশোরের শার্শা উপজেলার ১১টি ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। প্রতিটি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে আলোচনা। নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নজুড়ে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া।

আগামী ২৪ নভেম্বরের মধ্যে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ উপজেলা বিএনপির কাছে আবেদন করার কথা রয়েছে। এ নির্দেশনাকে ঘিরে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে শুরু হয়েছে তৎপরতা।

এরই ধারাবাহিকতায় শার্শা উপজেলার ৬ নম্বর গোগা ইউনিয়নে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন চার নেতা। তারা হলেন— গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মো. আব্দুল হামিদ, সহসভাপতি মো. সরোয়ার হোসেন এবং বিএনপির সাধারণ সদস্য তরুণ নেতা মোহাম্মদ সুমন।

স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিভিন্ন রাজনৈতিক মামলা ও নির্যাতনের মুখোমুখি হয়েছেন এই নেতাদের কয়েকজন। তাদের মধ্যে মোহাম্মদ আলী, আব্দুল হামিদ ও সরোয়ার হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা ছিল বলে জানা গেছে। আব্দুল হামিদ পাঁচটি এবং সরোয়ার হোসেনের বিরুদ্ধে সাতটি মামলা হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। অন্যদিকে তরুণ নেতা মোহাম্মদ সুমনের বিরুদ্ধেও দুটি নাশকতার মামলা হয়েছিল বলে জানা গেছে।

দলীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের শাসনামলে প্রতিকূল পরিস্থিতিতেও বিএনপির নেতাকর্মীদের পাশে থাকার ক্ষেত্রে ভূমিকা ছিল মোহাম্মদ আলী, আব্দুল হামিদ ও সরোয়ার হোসেনের।

এদিকে গোগা ইউনিয়নের চেয়ারম্যান পদে কে পাচ্ছেন বিএনপির দলীয় মনোনয়ন, তা নিয়ে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে চলছে নানা আলোচনা-পর্যালোচনা। সাংগঠনিক অভিজ্ঞতা, রাজনৈতিক ত্যাগ, জনপ্রিয়তা এবং তৃণমূলের সমর্থন— সবকিছু বিবেচনায় শেষ পর্যন্ত কার ভাগ্যে জুটবে দলীয় প্রতীক, সেটিই এখন বড় প্রশ্ন।

চার মনোনয়নপ্রত্যাশীর মধ্যে কে হবেন বিএনপির চূড়ান্ত প্রার্থী? তৃণমূলের পছন্দই কি প্রাধান্য পাবে, নাকি দলের কেন্দ্রীয় সিদ্ধান্তে নির্ধারিত হবে প্রার্থীর নাম?

সব প্রশ্নের উত্তর পেতে এখন অপেক্ষা দলীয় সিদ্ধান্তের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin