রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
গৌরনদীতে কার্যক্রম নি-ষিদ্ধ আওয়ামী লীগ নেতা আট-ক নবী ও রাসূল দাবী ভ-ন্ডপীর ইসহাকের ফাঁ-সির দাবীতে বিক্ষো-ভ তাড়াশের ঝুরঝুরি বাজারে আ-ধুনিক সেবার নতুন দুয়ার ‎ঘূর্ণি-ঝড় আকভানের প্রভাবে ;পাকা আমন ধান নিয়ে বিপাকে পাইকগাছার কৃষক ‎পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে নিম্নমানের উপকরণ ব্যবহার ও নানা অ-নিয়মের অভিযোগ ‎বৃষ্টিতে কলাপাতা মাথায় পথচারী; গ্রামবাংলার চি-রায়ত দৃশ্য গোদাগাড়ীতে ২ বিদেশি পি-স্তলসহ দম্পতি আট-ক রাজশাহীতে পাঁকা আমন ধান ও শীতকালীন সবজি নিয়ে চরম বিপাকে কৃষক, পানিতে ডুবে যাচ্ছে ক্ষেতলালে ধানক্ষেত থেকে নি-খোঁজ অটোভ্যান চালকের ম-রদেহ উদ্ধার উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার নিয়ে ভাবখালীর গ্রাম-গঞ্জে রফিকুল আলম শামীম

বেনাপোল সীমান্তে বিজিবির অ-ভিযান, ১৫ লাখ ৮৮ হাজার টাকার চো-রাচালানি পণ্য আ-টক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৫৮ Time View

আজিজুল ইসলামঃ যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২০ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

আটক করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ৮১টি শাড়ি, ২৪টি কম্বল, ১৯টি চাদর, ৩ কেজি জিরা, ১৮ প্যাকেট ফুসকা, ১৯ কেজি কিসমিস, ৭ প্যাকেট সোনপাপড়ি, ৭৩৭টি চকলেট, ৩৬০টি ওষুধ এবং ১ হাজার ৯৪টি কসমেটিকস সামগ্রী। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৮৮ হাজার ৭০০ টাকা।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যসহ পাচার চক্রের সদস্যদের আটক করতে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin