রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
গৌরনদীতে কার্যক্রম নি-ষিদ্ধ আওয়ামী লীগ নেতা আট-ক নবী ও রাসূল দাবী ভ-ন্ডপীর ইসহাকের ফাঁ-সির দাবীতে বিক্ষো-ভ তাড়াশের ঝুরঝুরি বাজারে আ-ধুনিক সেবার নতুন দুয়ার ‎ঘূর্ণি-ঝড় আকভানের প্রভাবে ;পাকা আমন ধান নিয়ে বিপাকে পাইকগাছার কৃষক ‎পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে নিম্নমানের উপকরণ ব্যবহার ও নানা অ-নিয়মের অভিযোগ ‎বৃষ্টিতে কলাপাতা মাথায় পথচারী; গ্রামবাংলার চি-রায়ত দৃশ্য গোদাগাড়ীতে ২ বিদেশি পি-স্তলসহ দম্পতি আট-ক রাজশাহীতে পাঁকা আমন ধান ও শীতকালীন সবজি নিয়ে চরম বিপাকে কৃষক, পানিতে ডুবে যাচ্ছে ক্ষেতলালে ধানক্ষেত থেকে নি-খোঁজ অটোভ্যান চালকের ম-রদেহ উদ্ধার উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার নিয়ে ভাবখালীর গ্রাম-গঞ্জে রফিকুল আলম শামীম

রাজশাহীতে পাঁকা আমন ধান ও শীতকালীন সবজি নিয়ে চরম বিপাকে কৃষক, পানিতে ডুবে যাচ্ছে

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৪৫ Time View

রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা গুঁড়ি গুঁড়ি ও মাঝারি বৃষ্টিতে জনজীবনের পাশাপাশি রাজশাহী অঞ্চলে কৃষিকাজ, ইটভাটায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। বৈরী আবহাওয়ায় জেলার পবা, গোদাগাড়ী, তানোর, মোহনপুর ও বাগমারা, বাঘাসহ বরেন্দ্রে অঞ্চলের , ফসলের মাঠে কেটে রাখা পাকা আমন ধান ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। একই সঙ্গে আগাম শীতকালীন সবজির খেতে পানি জমে পচন ধরার আশঙ্কা তৈরি হয়েছে। সারা বছরের পরিশ্রমের ফসল ঘরে তোলা নিয়ে চরম দুশ্চিন্তা ও আহাজারি চলছে কৃষকদের মাঝে।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, চলতি মৌসুমে জেলায় প্রায় ৮৩ হাজার ৫০০ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং রোগবালাই কম হওয়ায় এ বছর ধানের বাম্পার ফলন হয়েছিল। কৃষি বিভাগের হিসাবে, জেলায় এবার প্রায় ২ লাখ ৫০ হাজার মেট্রিক টন (চাল আকারে) ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে জেলার প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশ জমির ধান কাটা শেষ হয়েছে, যার বড় একটি অংশ এখনো মাঠেই পড়ে আছে।

ভুক্তভোগী কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চারা রোপণ থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত এ বছর উৎপাদন খরচ গত বছরের তুলনায় অনেক বেড়েছে। ডিজেলের বাড়তি দাম, সার ও কীটনাশকের উচ্চমূল্য এবং কৃষি শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় প্রতি বিঘা (৩৩ শতাংশ) জমিতে আমন আবাদে কৃষকদের ১৪ হাজার থেকে ১৬ হাজার টাকা পর্যন্ত খরচ হয়েছে। এর মধ্যে অসময়ের বৃষ্টিতে ধান ভিজে চিটা ও কালো হয়ে গেলে এবং কাঁটা ধান তুলতে বাড়তি শ্রমিক লাগলে কৃষকদের বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে। ব্যায় বাড়বে অনেক অংশে।

গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের কানাইডাঙ্গা এলাকার কৃষক অতিউর রহমান আতি জানান, তিন বিঘা জমির ধান কেঁটে শুকানোর জন্য রাখা হয়েছিল, সব ধান ভিজে গেছে। জমিতে পানি জমেছে। আইলগুলি পানি নিস্কাশনের জন্য কেঁটে দিচ্ছি। কাটা ধান ও পাকা ধান নিয়ে খুবই সমস্যায় আছি।

গোদাগাড়ী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলার ৯টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় মোট ২৩ হাজার ৭৬২ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। এরই মধ্যে প্রায় ২৫ শতাংশ জমির ধান কেটে ঘরে তুলেছেন কৃষকেরা। বাকী ধান কেটে পাড়নে ভিজছে, জামিতে পাকা ধান পড়ে গেছে বৃষ্টিতে ক্ষতি হচ্ছে।

এ বছর উচ্চফলনশীল স্বর্ণ, ব্রি-৫১, ৭৫, ৮৭, ৯০, ৯২, ৯৩, ৯৪, ৯৫, ১০৩ এবং বিনাধান-১৭ ও ২৬ জাতের পাশাপাশি বিভিন্ন হাইব্রিড জাতের ধান চাষ করেছেন কৃষকেরা।

উপজেলার আমতলি গ্রামের কৃষক আব্দুল মামুন বলেন, ‘ ৫ বিঘা জমির ধান তোলা হয়েছে প্রায় ৬ বিঘা কাটা ধান জমিতে পড়ে আছে। বৃষ্টির কারণে ধান ঠিকমতো ঘরে তুলতে পারব কি না, তা নিয়ে চিন্তায় আছি। ভালো ফলনের পাশাপাশি আশানুরূপ দাম পেলেই আমাদের পরিশ্রম সার্থক হবে।’ আল্লহর উপর কারো হাত নেই। তিনি যা করবেন তা মেনে নিতে হবে।

তানোর উপজেলার কামারগাঁ এলাকার কৃষক মো. আব্দুল জলিল বলেন, “অনেক কষ্ট আর ধারদেনা করে এবার পাঁচ বিঘা জমিতে আমন আবাদ করেছিলাম। ফলনও খুব ভালো হয়েছিল। কিন্তু ধান কাটার পর হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় মাঠে রাখা ফসল নিয়ে চরম বিপদে পড়েছি। রোদ না থাকায় ধান শুকানোর কোনো সুযোগ পাচ্ছি না। এভাবে বৃষ্টি চলতে থাকলে সব ধান খড়ের সঙ্গে পচে যাবে।

পবা উপজেলার দর্শনপাড়া গ্রামের কৃষক মো. আব্দুস সালাম আক্ষেপ করে বলেন, “বিঘাপ্রতি প্রায় ১৫ হাজার টাকা খরচ করে ধান ফলিয়েছি। ধান কাটার পর বাড়িতে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক তখনই এই বৃষ্টি। জমিতে পানি জমে ধানের আঁটি ভিজে যাচ্ছে। এবার ফসলের ক্ষতি হলে পরিবার নিয়ে সারা বছর কীভাবে চলব, তা ভেবে পাচ্ছি না।

গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট এলাকার কৃষক মো. আবুল কালাম জানান, ধানের পাশাপাশি তার দুই বিঘা জমির ফুলকপি ও আলুর খেতে বৃষ্টির পানি জমে গেছে। তিনি বলেন, “সারা বছর মাঠে হাড়ভাঙা পরিশ্রম করে ফসল ফলিয়েছি। এখন ঘরে তোলার সময় এমন বিপর্যয়ে পড়তে হবে, তা কল্পনাও করিনি।”

এ বিষয়ে রাজশাহীকৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মোস্তফা কামাল হোসেন বলেন, “ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সৃষ্ট এই বৃষ্টিতে মাঠে কেটে রাখা আমন ধান এবং নিচু জমির শীতকালীন সবজির কিছুটা ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টি থেমে রোদ উঠলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হবে।”

তিনি আরও জানান, “মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের জরুরি পরামর্শ দেওয়া হচ্ছে। জমিতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে এবং বৃষ্টির বিরতি পেলেই ভেজা ধান উঁচু ও শুকনো স্থানে সরিয়ে নেওয়ার জন্য কৃষকদের বলা হয়েছে।”

উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়মকে আহম্মেদ বলেন, ‘টানা বৃষ্টিতে সবজি খেতে পানি জমলে ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে জলাবদ্ধতা সৃষ্টি হলে গাছের গোড়ায় পচন ধরতে পারে। এ অবস্থায় কৃষকদের জমি থেকে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। খেতে যেন দীর্ঘ সময় পানি জমে না থাকে, সেদিকে নজর রাখতে হবে। বৃষ্টি কমার পর ফসলের অবস্থা বুঝে প্রয়োজনীয় পরিচর্যা করতে হবে।’

মোঃ হায়দার আলী
রাজশাহী।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin