রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
গৌরনদীতে কার্যক্রম নি-ষিদ্ধ আওয়ামী লীগ নেতা আট-ক নবী ও রাসূল দাবী ভ-ন্ডপীর ইসহাকের ফাঁ-সির দাবীতে বিক্ষো-ভ তাড়াশের ঝুরঝুরি বাজারে আ-ধুনিক সেবার নতুন দুয়ার ‎ঘূর্ণি-ঝড় আকভানের প্রভাবে ;পাকা আমন ধান নিয়ে বিপাকে পাইকগাছার কৃষক ‎পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে নিম্নমানের উপকরণ ব্যবহার ও নানা অ-নিয়মের অভিযোগ ‎বৃষ্টিতে কলাপাতা মাথায় পথচারী; গ্রামবাংলার চি-রায়ত দৃশ্য গোদাগাড়ীতে ২ বিদেশি পি-স্তলসহ দম্পতি আট-ক রাজশাহীতে পাঁকা আমন ধান ও শীতকালীন সবজি নিয়ে চরম বিপাকে কৃষক, পানিতে ডুবে যাচ্ছে ক্ষেতলালে ধানক্ষেত থেকে নি-খোঁজ অটোভ্যান চালকের ম-রদেহ উদ্ধার উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার নিয়ে ভাবখালীর গ্রাম-গঞ্জে রফিকুল আলম শামীম

উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার নিয়ে ভাবখালীর গ্রাম-গঞ্জে রফিকুল আলম শামীম

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৮৩ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।

জনগণের সেবা, এলাকার উন্নয়ন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে ময়মনসিংহের সদর উপজেলার ১২ নং ভাবখালী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের প্রত্যেকটা গ্রামে গণসংযোগ করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক,
কোতোয়ালী বিএনপির সাবেক সদস্য ও মহানগর বিএনপির সদস্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থন প্রত্যাশী এ.কে.এম রফিকুল আলম শামীম।

শুক্রবার (২০নভেম্বর) ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইয়াছিন সরকার বাড়ি জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় শেষে মসজিদের মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি। এ সময় মুসল্লিদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। পরে তোড়ার মোড়সহ এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। রাতে বিভিন্ন ধর্মসভায়ও উপস্থিত হন এবং সাধারণ মুসল্লীদের সঙ্গে সালাম, কুশল ও মতবিনিময় করেন।

গণসংযোগকালে এ.কে.এম রফিকুল আলম শামীম
বলেন, “আমি এলাকার মানুষের সেবা করতে এসেছি, লুটপাট করে খাওয়ার জন্য আসিনি। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে ভাবখালী ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চাই। জনগণের অধিকার ও প্রাপ্য সম্মান রক্ষা করাই হবে আমার মূল লক্ষ্য।”

তিনি বলেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়নের জন্য সরকারিভাবে লাখ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এসব অর্থ জনগণের আমানত। বরাদ্দের প্রতিটি টাকা যথাযথভাবে উন্নয়নকাজে ব্যয় করতে হবে। জনগণের হক আত্মসাৎ কিংবা উন্নয়নের অর্থ লুটপাট করার কোনো সুযোগ নেই। জনগণের প্রাপ্য অর্থের অপব্যবহার হলে জবাবদিহি নিশ্চিত করতে হবে।

চেয়ারম্যানের দায়িত্বকে ভোগের জায়গা নয়, বরং জনগণের কাছে জবাবদিহির গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে উল্লেখ করেএ.কে.এম রফিকুল আলম শামীম
বলেন, ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোসহ জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রেখে কাজ করতে চান।

তিনি আরও বলেন, “আমি কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর চেয়ারম্যান হতে চাই না। আমি ভাবখালী ইউনিয়নের সব মানুষের পাশে থাকতে চাই। আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা পেলে একটি সুন্দর, উন্নত ও বৈষম্যহীন ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব।”

গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin