শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে আ/ইনশৃঙ্খলা সভায় মা-দক, অবৈ-ধ দখ-লবাজি, কোচিং, প্রাইভেট, সার পাচারকারীদের বিরুদ্ধে ক/ঠোর ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত তেঁতুলিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের দাফন স/ম্পন্ন তানোরে বিয়ের দাবিতে বিদ্যুতের পোলে উঠে কিশোরের আ-ত্মহত্যার চেষ্টা ঝিনাইদহে বিধবার সঙ্গে শারী-রিক স-ম্পর্কের অভিযোগ অ-স্বীকার জামায়াত নেতার বাকেরগঞ্জে উপজেলার বিভিন্ন খালে ১’হাজার ২১৬ কেজি মাছের পোনা অ-বমুক্ত বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মু-খোমুখি সং-ঘর্ষে হেলপার নিহ-ত,আহ-ত ৩০ সুজানগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পি-টিয়ে জ-খম সুজানগরে গভীর রাতে দু-র্বৃত্তদের দেওয়া আ-গুনে পুড়ল বাস সাত বছরের গবেষণায় খড়া সহনশীল ধান উদ্ভাবন করলেন তানোরের স্বশিক্ষিত কৃষক নুর মোহাম্মদ নড়াইলের কালিয়ায় মিছিলে হাম-লা বিএনপির দুই নেতা নিহ-ত

সুজানগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পি-টিয়ে জ-খম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৪৬ Time View

সুজানগর (পাবনা) প্রতিনিধি:পাবনার সুজানগরে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে উজ্জল শেখ নামে এক ব্যক্তিকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের তেবিলা এলাকায় এই হামলার ঘটনা ঘটে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, এদিন সামান্য বিষয় নিয়ে আহত উজ্জল শেখের স্ত্রী ও কুদ্দুস শেখের কতা কাটাকাটি হয় । এ সময় উজ্জল শেখ খবর পেয়ে নিজ বাড়িতে প্রবেশ করা মাত্রই সন্ত্রাসী ও স্থানীয় আওয়ামীলীগ নেতা কুদ্দুস শেখ তঁার সাথে বাগ্‌বিতণ্ডা শুরু করে। একপর্যায়ে সন্ত্রাসী কুদ্দুস শেখ,তার স্ত্রী হালিমা ও ছেলে বিপ্লব উত্তেজিত হয়ে লাঠিসেঁাটা নিয়ে উজ্জল শেখের ওপর অতর্কিত হামলা চালায় এবং বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় উজ্জল শেখের স্ত্রী স্বামীকে রক্ষা করতে গেলে তঁাকেও মারপিট করে আহত করা হয়।পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উজ্জল শেখকে উদ্ধার করে দ্রুত সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে প্রকাশ্যে এ ধরণের হামলা ও মারপিটের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে কুদ্দুস শেখসহ অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।এ বিষয়ে সুজানগর থানা পুলিশ জানান, ঘটনার বিষয়ে খেঁাজখবর নেওয়া হচ্ছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin