শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে আ/ইনশৃঙ্খলা সভায় মা-দক, অবৈ-ধ দখ-লবাজি, কোচিং, প্রাইভেট, সার পাচারকারীদের বিরুদ্ধে ক/ঠোর ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত তেঁতুলিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের দাফন স/ম্পন্ন তানোরে বিয়ের দাবিতে বিদ্যুতের পোলে উঠে কিশোরের আ-ত্মহত্যার চেষ্টা ঝিনাইদহে বিধবার সঙ্গে শারী-রিক স-ম্পর্কের অভিযোগ অ-স্বীকার জামায়াত নেতার বাকেরগঞ্জে উপজেলার বিভিন্ন খালে ১’হাজার ২১৬ কেজি মাছের পোনা অ-বমুক্ত বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মু-খোমুখি সং-ঘর্ষে হেলপার নিহ-ত,আহ-ত ৩০ সুজানগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পি-টিয়ে জ-খম সুজানগরে গভীর রাতে দু-র্বৃত্তদের দেওয়া আ-গুনে পুড়ল বাস সাত বছরের গবেষণায় খড়া সহনশীল ধান উদ্ভাবন করলেন তানোরের স্বশিক্ষিত কৃষক নুর মোহাম্মদ নড়াইলের কালিয়ায় মিছিলে হাম-লা বিএনপির দুই নেতা নিহ-ত

বাকেরগঞ্জে উপজেলার বিভিন্ন খালে ১’হাজার ২১৬ কেজি মাছের পোনা অ-বমুক্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৩৯ Time View

মোঃ সুমন ভূঁইয়া

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের বিভিন্ন খালে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি ও প্রাকৃতিক জলাশয়ে মাছের বংশবিস্তার নিশ্চিত করতে ১ হাজার ২১৬ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় মৎস্য অধিদপ্তরের আওতাধীন ২০২৬-২৭ অর্থবছরের ‘সাসটেইনেবল স্মার্ট অ্যাকুয়াকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট’ প্রকল্পের আওতায় এসব মাছের পোনা অবমুক্ত করা হয়।

অবমুক্ত করা মাছের মধ্যে রয়েছে রুই, কাতলা, মৃগেল, গ্লাস কার্প, মিনার কার্প, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, ভূমি উপসহকারী কর্মকর্তা মো. নিয়াজ মাখদুম, পাদ্রিশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক মৃধা ও বিএনপি নেতা মোহাম্মদ খাইরুল ইসলাম।

সংশ্লিষ্টরা জানান, খাল ও প্রাকৃতিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় জনগোষ্ঠীর মাছের চাহিদা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin