বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :-
চট্টগ্রামে শিক্ষার অঙ্গনে সম্ভাবনার নতুন অধ্যায়, ১২ বছরে স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিমার্ণ কাজে কর্মকর্তাদের অনি-য়ম ও দু-র্নীতি মোহনপুরে দুটি ইট ভাটার কার্যক্রম বন্ধ এবং একটিকে ৪ লাখ টাকা জ-রিমানা তানোরে পুকুরে বি-ষ দিয়ে মাছ নি-ধন রাজশাহী নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আ-হ্বান সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রা-ণনাশের হু-মকি, নিরব বা-হিনীর বিরুদ্ধে চাঁ-দাবাজি ও অ-স্ত্রবাজির অভিযোগ পঞ্চগড়ের খুদে নায়েল যা-চ্ছে মালয়েশিয়ায়, ইংলিশ অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক পঞ্চগড় সীমান্তে ভারতীয় গরু আ-টক নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত স্বামীকে বাচাঁতে কিডনি দিলেন স্ত্রী- বিরল ভালবাসার উদাহরন

আমীর হামজার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির নাম সংযোজন করার প্রতি-বাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৬২ Time View

শহিদুল ইসলাম
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

আসছে আগামী ২৪ নভেম্বর রোজ মঙ্গলবার ঝিনাইদহের মহেশপুর উপজেলার এস’বিকে ইউনিয়নের খালিশপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে দেশের বিতর্কিত ইসলামি বক্তা আমীর হামজার এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত ওয়াজ মাহফিলে এস’বিকে ইউনিয়ন বিএনপিকে কোন কিছু অবগত না করে ও তাদের বিনা অনুমতিতে আয়োজক কমিটি পোষ্টার,ফেসটুন ও মাইকে এসবিকে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম সর্দার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কৃষক দলের সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মোমিনুর রহমান, মহেশপুর উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ অমেদুল ইসলাম মাষ্টার, এসবিকে ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ- খলিল মোল্লা ও সাধারণ সম্পাদক মোঃ অমেদুল ইসলামের নাম ব্যানার পোষ্টারে সংযোজন ও মাইকে প্রচার করার এসবিকে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এস’বিকে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এক লিখিত বক্তব্য প্রদান করে এক প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে ১৮ ই নভেম্বর বেলা ১১ ঘটিকার সময় এস’বিকে ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুর রহিম সর্দারের সভাপতিত্বে ইউপির খালিশপুর বাজারে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে উক্ত প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা বিএনপির সহ সভাপতি মাহাফুজুল হক খান বাবু , সহ সভাপতি মোঃ অমেদুল ইসলাম মাষ্টার, যুগ্ন সাধারণ সম্পাদক আসলাম পার্ভেজ লিটন, যুগ্ন সাধারণ সম্পাদক মাহাফুজর রহমান মাফুজ, এস’বিকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহাদত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান মাষ্টার, বিএনপি নেতা শাকের আলী, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ খলিলুর মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ অমেদুল ইসলাম, বিএনপি নেতা মোহররম আলী, শুকুর আলী, আবু নাহীদ শিমুল, শফিকুল আলম প্রমুখ। এসময় এস’বিকে ইউনিয়ন বিএনপির মুলদল, যুবদল, ছাত্রদল নেতা আলামিন সহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের একাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন ওয়াজ মাহফিল করবে তাতে আমাদের বাঁধা নেই কিন্তু আমাদেরকে কিছু না জানিয়ে তারা বিএনপির লোক জনদের নাম প্রচার প্রচারণা চালাচ্ছে এটা আমরা মানি না মানবো না, তাই অবিলম্বে বন্ধ করা সহ এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

শহিদুল ইসলাম
মহেশপুর ঝিনাইদহ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin