শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :-
নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময় ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ-প্রার্থী মোস্তফা কামাল শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধ-র্ষণের শিকার,ধ-র্ষক গ্রে-ফতার

হাতের র-গ কা-টার ঘটনার ১১ দিন পর ঢাকা থেকে আ-সামি গ্রে-প্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১২৯ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

মাদক বিক্রির প্রতিবাদ করায় বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামের বাসিন্দা মানিক বেপারীর হাতের রগ কাটার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভূক্ত আসামি মুন্না খানকে (২৪) গ্রেপ্তার করেছে এসআরবি’র সদস্যরা। ঘটনার পর ১১ দিন আত্মগোপনে থাকা মুন্না খানকে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মুন্না খান নলচিড়া ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামের বাবুল খানের ছেলে।

বৃহস্পতিার (১৯ নভেম্বর) বিকেলে গৌরনদীর সরিকল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানিয়েছেন, গত ৭ নভেম্বর মানিক বেপারীর হাতের রগ কাটার ঘটনায় নুরুজ্জামান বেপারী বাদি হয়ে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত মুন্না খান ও তার অন্যান্য সহযোগিরা আত্মগোপন করেন। পরবর্তীতে এসআরবি সদস্যরা অভিযান চালিয়ে ঢাকা থেকে মুন্না খানকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের পর তাকে ঢাকার হাতিরঝিল থানায় সোপর্দ করা হয়।

সরিকল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শহিদুল ইসলাম আরও জানিয়েছেন, হাতিরঝিল থানা পুলিশ বুধবার (১৮ নভেম্বর) রাতে তার কাছে গ্রেপ্তারকৃত মুন্না খানকে হস্তান্তর করেন। পরে বৃহস্পতিব ভোরে মুন্না খানকে গৌরনদীতে নিয়ে আসা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin