
রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
বাংলাদেশ শিক্ষক সমিতি,
নোয়াখালীর সেনবাগ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সফল সভাপতি, ইয়ারপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ উল্যা (বিএসসি, বিএড) বার্ধক্যজনিত কারনে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে, চিকিৎসাধীন অবস্থায় ১৯ নভেম্বর,বৃহস্পতিবার সকাল ৬ ঘটিকার সময় চট্টগ্রাম সি সি আর হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।উল্লেখ্য, মোহাম্মদ উল্ল্যাহ বিএসসি পারিবারিক ও কর্মজীবনে সততা এবং ন্যায় নিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। বর্ণাঢ্য জীবনে তিনি একজন দায়িত্বশীল অভিভাবক, আদর্শ শিক্ষক ও সংগঠক ছিলেন। শিক্ষক নেতা মোহাম্মদ উল্লাহ বিএসসি র মৃত্যুতে তার পরিবার সহ পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।মরহুম মোহাম্মদ উল্ল্যাহ বিএসসি কে বৃহস্পতিবার বাদ আসর ইয়ারপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।