বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :-
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিমার্ণ কাজে কর্মকর্তাদের অনি-য়ম ও দু-র্নীতি মোহনপুরে দুটি ইট ভাটার কার্যক্রম বন্ধ এবং একটিকে ৪ লাখ টাকা জ-রিমানা তানোরে পুকুরে বি-ষ দিয়ে মাছ নি-ধন রাজশাহী নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আ-হ্বান সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রা-ণনাশের হু-মকি, নিরব বা-হিনীর বিরুদ্ধে চাঁ-দাবাজি ও অ-স্ত্রবাজির অভিযোগ পঞ্চগড়ের খুদে নায়েল যা-চ্ছে মালয়েশিয়ায়, ইংলিশ অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক পঞ্চগড় সীমান্তে ভারতীয় গরু আ-টক নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত স্বামীকে বাচাঁতে কিডনি দিলেন স্ত্রী- বিরল ভালবাসার উদাহরন BD online new shop নামে একটি প্রতা-রক চক্র দেশজুড়ে লক্ষ লক্ষ টাকা হা-তিয়ে নেয়ার অভি-যোগ

যশোর সীমান্তে ১৪৭ বোতল মাদ-কদ্রব্যসহ বিপুল পরিমাণ চো-রাচালানি পণ্য জ-ব্দ করেছে ৪৯ বিজিবি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৬৬ Time View

আজিজুল ইসলাম,  যশোর প্রতিনিধিঃ যশোর সীমান্তে বিজিবি ও এসআরবি-৩-এর যৌথ অভিযানে ১৪৭ বোতল মাদকদ্রব্য এবং পৃথক চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক মূল্য ১১ লাখ ৯ হাজার ৯০০ টাকা।

শুক্রবার (১৩ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ আন্দুলিয়া সীমান্ত এলাকায় বিজিবি ও এসআরবি-৩ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় বর্ণি চার রাস্তার মোড় এলাকা থেকে ১৪৭ বোতল কোডিন ফসফেট ও ট্রিপ্রোডিন হাইড্রোক্লোরাইড সিরাপ জব্দ করা হয়।

এদিকে, একই দিনে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এলাকায় বিজিবি সদস্যদের পৃথক চোরাচালানবিরোধী অভিযানে ৬৪টি শাড়ি, ২টি থ্রি-পিস, ৭টি কম্বল, ১০টি চাদর, ৩ কেজি জিরা, ৩০ প্যাকেট ফুচকা, ৫ কেজি কিসমিস, ৪২০টি চকলেট এবং ৭৩৭টি প্রসাধনসামগ্রী জব্দ করা হয়।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য পাচার প্রতিরোধ এবং পাচার চক্রের সদস্যদের আটক করতে বিজিবি বিশেষ পরিকল্পনার আওতায় সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে।

তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin