মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিকরগাছার কুলবাড়ীয়া বিকেএস মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত উল্লাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন সুনামগঞ্জের জগন্নাথপুরে আদালতের রায় অমা-ন্য করে সংখ্যালঘু পরিবারের জমি দখ-লের চেষ্টার অভিযোগ পঞ্চগড়ে বিএনপি নেতাও সাবেক ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অ-পপ্রচারের অভি-যোগে সংবাদ সম্মেলন বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নবনির্বাচিতদের পরিচিতি সভা নি-ষিদ্ধ ছাত্রলীগের ধ-র্মঘটে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে ভা-ঙচুর ও অ-গ্নিসংযোগ গোবিপ্রবিতে আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস উদযাপন আমিনপুর থানার নবাগত (ওসি) শহিদুল ইসলামের যোগদান- অ-পরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স আশুলিয়ায় পরিবেশ দূষ/ণের মহোৎসব, নিরব ভূমিকায় সংশ্লিষ্ট কর্মকর্তারা আমিনপুর থানা পুলিশের বিশেষ অভি-যানে কার্যক্রম নিষি-দ্ধ যুবলীগের ইউনিয়ন সহ-সভাপতি গ্রেফ-তার

পঞ্চগড়ে বিএনপি নেতাও সাবেক ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অ-পপ্রচারের অভি-যোগে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৪০ Time View

মোঃ বাবুল হোসেন পঞ্চগড়
পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় বিএনপি ও জামায়াতের দুই কর্মীর নাম অন্তর্ভুক্ত হওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। এদিকে জমি নিয়ে বিরোধের জেরে নিজের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে অপপ্রচার ও মানববন্ধন করা হয়েছে বলে দাবি করেছেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা এবিএম আখতারুজ্জামান শাহজাহান।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে এবিএম আখতারুজ্জামান শাহজাহান জানান, চলতি নভেম্বর মাসের শুরুর দিকে নাশকতা প্রতিরোধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পঞ্চগড় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিএনপি কর্মী জাহাঙ্গীর আলম এবং ওয়ার্ড জামায়াতের কর্মী আমিনার রহমানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরে মামলার আসামিরা তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে পরিবারের সদস্যদের নিয়ে মানববন্ধন করেছেন। তার দাবি, মূলত মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে সাবেক এই জনপ্রতিনিধি আরও অভিযোগ করেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা আওয়ামী লীগ সরকারের আমলে দলটির কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। অথচ বর্তমানে রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি এসব অপপ্রচার বন্ধের দাবি জানিয়ে বলেন, অন্যথায় পরিবারের সদস্যদের নিয়ে আন্দোলনে নামতে বাধ্য হবেন।

সংবাদ সম্মেলনে এবিএম আখতারুজ্জামান শাহজাহান তার বিরুদ্ধে আনা অভিযোগ গুলোকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin