বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিমার্ণ কাজে কর্মকর্তাদের অনি-য়ম ও দু-র্নীতি মোহনপুরে দুটি ইট ভাটার কার্যক্রম বন্ধ এবং একটিকে ৪ লাখ টাকা জ-রিমানা তানোরে পুকুরে বি-ষ দিয়ে মাছ নি-ধন রাজশাহী নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আ-হ্বান সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রা-ণনাশের হু-মকি, নিরব বা-হিনীর বিরুদ্ধে চাঁ-দাবাজি ও অ-স্ত্রবাজির অভিযোগ পঞ্চগড়ের খুদে নায়েল যা-চ্ছে মালয়েশিয়ায়, ইংলিশ অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক পঞ্চগড় সীমান্তে ভারতীয় গরু আ-টক নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত স্বামীকে বাচাঁতে কিডনি দিলেন স্ত্রী- বিরল ভালবাসার উদাহরন BD online new shop নামে একটি প্রতা-রক চক্র দেশজুড়ে লক্ষ লক্ষ টাকা হা-তিয়ে নেয়ার অভি-যোগ

বীর মুক্তিযোদ্ধা কর্নেল আকবর হোসেনের স্মৃ-তি আজও দাঁড়িয়ে আছে কুমিল্লাসহ সারা দেশে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৭৩ Time View

তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা।

কুমিল্লার রাজনৈতিক ইতিহাস, মহান মুক্তিযুদ্ধ এবং জাতীয় রাজনীতির অঙ্গনে এক উজ্জ্বল নাম কর্নেল (অব.) বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন। বীরত্ব, নেতৃত্ব, রাজনৈতিক প্রজ্ঞা ও জনসম্পৃক্ততার অনন্য সমন্বয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন একজন সাহসী মুক্তিযোদ্ধা, সফল রাজনীতিবিদ ও জননন্দিত নেতা হিসেবে। তাঁর কর্ম, আদর্শ ও রাজনৈতিক নেতৃত্বের স্মৃতি আজও কুমিল্লাসহ সারা দেশের মানুষের হৃদয়ে অমলিন হয়ে আছে।

১৯৪১ সালের ১৮ জানুয়ারি কুমিল্লা শহরের কাশারী পট্টিতে জন্মগ্রহণ করেন আকবর হোসেন। শৈশব থেকেই তাঁর মধ্যে ছিল অসাধারণ মেধা, নেতৃত্বের গুণাবলি এবং দেশ ও মানুষের প্রতি গভীর ভালোবাসা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার পর তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। সামরিক জীবনে শৃঙ্খলা, সাহসিকতা ও দক্ষতার পরিচয় দিয়ে নিজেকে একজন যোগ্য সেনা কর্মকর্তা হিসেবে গড়ে তোলেন।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হলে দেশমাতৃকার স্বাধীনতা অর্জনে তিনি ঝাঁপিয়ে পড়েন সশস্ত্র সংগ্রামে। সম্মুখযুদ্ধে অসীম সাহসিকতা, বীরত্ব ও রণকৌশলের পরিচয় দেন তিনি। মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত করা হয়।

স্বাধীনতার পর ১৯৭৩ সালে সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করে তিনি সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার সিদ্ধান্ত নেন। শুরুতে ইউপিপির মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা হলেও পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপিতে যোগ দেন। দলটির প্রতিষ্ঠাকালীন সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে তিনি জাতীয় রাজনীতিতে বিশেষ অবস্থান তৈরি করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির বিশেষ সম্পাদক, যুগ্ম মহাসচিব ও ভাইস চেয়ারম্যানসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, রাজনৈতিক কৌশল নির্ধারণ এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বৈরাচারবিরোধী আন্দোলনেও তিনি ছিলেন সক্রিয় ও আপসহীন। রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের কারণে তাঁকে একাধিকবার কারাবরণ করতে হলেও আদর্শ ও নীতির প্রশ্নে তিনি কখনো আপস করেননি।

কুমিল্লার বিএনপিতে ঐক্য, সৌহার্দ্য ও শৃঙ্খলার এক উজ্জ্বল অধ্যায়

কর্নেল আকবর হোসেনের রাজনৈতিক নেতৃত্বের অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল কুমিল্লায় বিএনপির সাংগঠনিক ঐক্য, পারস্পরিক সৌহার্দ্য ও শৃঙ্খলা বজায় রাখা। তাঁর নেতৃত্বাধীন সময়ে কুমিল্লার বিএনপিতে অভ্যন্তরীণ বিরোধের চেয়ে ঐক্য ও সাংগঠনিক সংহতিই ছিল বেশি দৃশ্যমান।তখন বিএনপির মধ্যে বেশি ছিল শ্রদ্ধাবোধ,রাবেয়া চৌধুরী, মনিরুল হক সাক্কু, সৈয়দ জাহাঙ্গীর, চশমা জাহাঙ্গীর, ফুলমিয়া মেম্বার, ফজলুল হক ফজলু,মাহবুবুল আলম চপল,গুল ফেরদৌস ভিপি নিঝুম, ভিপি শাহআলম, বক্সার শাহআলম, আলাউদ্দিন, ঠাকুর পাড়ার ওমর ফারুক, ইঞ্জিনিয়ার মেহেদী ইদ্রিস,আনোয়ার হোসেন,এডঃআতিকুল ইসলাম, এডঃ ইসমাইল, শাহ মোহাম্মদ সেলিম, আশিকুর রহমান ভিপি ওয়াসিম, ভিপি নজরুল ইসলাম স্বপন,মোজাহিদ চৌধুরী,আমিরুজ্জামান আমির,ইউসুফ মোল্লাটিপু, মোহরম,রোমান,রাজু,হাসান,খলিলুর রহমান বিপ্লব, মমিন,মনির, হুমায়ুন কবির,আলমগীর, উদবাতুল বারি আবু, সর্বশেষ জামাল মুন্সি, ভিপি জসিম উদ্দিন, এছাড়াও হাজার হাজার নেতাকর্মীর আনাগোনা ছিল কান্দিড়পাড় দলীয় কার্যালয়।

রাজনৈতিক অঙ্গনে তখন আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিভক্তি নিয়ে আলোচনা ছিল বেশি। বিশেষ করে বাহার গ্রুপ ও আফজাল গ্রুপের দ্বন্দ্ব নিয়ে নানা আলোচনা-সমালোচনা শোনা যেত। এমনকি ওই সময় রাজনৈতিক সংঘাত ও হত্যাকাণ্ডের ঘটনাও জনমনে উদ্বেগ সৃষ্টি করেছিল; বছরে প্রায় একাধিক খুনের ঘটনার কথাও আলোচনায় আসত আবার মামলা হামলা গুলাগুলির শুব্দ প্রায়ই হতো,

অন্যদিকে, আকবর হোসেনের নেতৃত্বে কুমিল্লার বিএনপিতে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য ও সাংগঠনিক শৃঙ্খলার একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছিল বলে তৎকালীন রাজনৈতিক মহলে আলোচনা ছিল। মতপার্থক্য থাকলেও তা দলীয় ঐক্য ও সাংগঠনিক কাঠামোকে দুর্বল করতে পারেনি। তাঁর ব্যক্তিত্ব, গ্রহণযোগ্যতা ও দূরদর্শী নেতৃত্ব নেতাকর্মীদের একই ছাতার নিচে ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কুমিল্লার রাজনীতিতে তাঁর নেতৃত্বের এই অধ্যায় আজও অনেকের কাছে স্মরণীয়।

জনগণের ভালোবাসা ও আস্থার প্রতিফলন ঘটেছিল তাঁর নির্বাচনী সাফল্যে। তিনি কুমিল্লা থেকে পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সরকারের পেট্রোলিয়াম, পরিবেশ ও বন এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনে নিষ্ঠা, দক্ষতা ও জনকল্যাণমুখী চিন্তার মাধ্যমে তিনি জাতীয় পর্যায়ে নিজের অবস্থান সুদৃঢ় করেন।

কুমিল্লার উন্নয়ন, যোগাযোগব্যবস্থার প্রসার, শিক্ষা ও সংস্কৃতির বিকাশ এবং সাধারণ মানুষের কল্যাণে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। রাজনীতিকে তিনি কেবল ক্ষমতা অর্জনের মাধ্যম হিসেবে দেখেননি; বরং মানুষের পাশে দাঁড়ানো, এলাকার উন্নয়ন এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠাকে গুরুত্ব দিয়েছেন।

২০০৬ সালের ২৫ জুন এই সাহসী মুক্তিযোদ্ধা, প্রাজ্ঞ রাজনীতিবিদ ও জনদরদি নেতা মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে কুমিল্লা হারায় একজন অভিজ্ঞ রাজনৈতিক অভিভাবককে, আর জাতীয় রাজনীতি হারায় এক সাহসী ও প্রভাবশালী নেতৃত্বকে।

সময়ের পরিক্রমায় রাজনৈতিক বাস্তবতা বদলেছে, নেতৃত্বের পালাবদল ঘটেছে। কিন্তু কর্নেল (অব.) বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেনের মুক্তিযুদ্ধের বীরত্ব, রাজনৈতিক দূরদর্শিতা, সাংগঠনিক দক্ষতা এবং ঐক্য প্রতিষ্ঠার দৃষ্টান্ত হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin