শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :-
রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় ক্ষেতলালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সুশৃঙ্খল ও নির্ভুলভাবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ ময়মনসিংহে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পঞ্চগড়ে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাজাহানপুর দারুস সালাম মডেল একাডেমীতে ৮০ জন শিক্ষার্থীর মাঝে কুরআন সবক প্রদান ভাঙ্গুড়ায় বিশ্বনদী দিবস উপলক্ষে আলোচনা ও র‍্যালী উল্লাপাড়ায় শহীদ নাজির উদ্দিন জিহাদের ৩৬ তম শাহা-দাত বার্ষিকী পালিত টাকা-পয়সা নয়, আপনাদের ভালোবাসা চাই’ চেয়ারম্যান প্রার্থী নাসিম মাতাব্বর মুনসুর আলীর বি-রুদ্ধে অধিগ্রহনের প্রায় সাড়ে ৫ কোটি টাকা উত্তোলনের অ-ভিযোগ 

সাভার-আশুলিয়ায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে ওষুধের দোকান ও ভে/জাল পণ্যের ছড়াছড়ি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ২৩৮ Time View

হেলাল শেখঃ ঢাকার সাভার ও আশুলিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় নিয়মনীতির তোয়াক্কা না করেই ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে ওষুধের দোকান। এসব দোকানে বিক্রি হচ্ছে ভেজাল ওষুধ, নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য।

সচেতন মহলে অভিযোগ উঠেছে, অসাধু ব্যবসায়ীরা এসব অবৈধ ব্যবসা করে আঙুল ফুলে ফেঁপে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বুনে গেছে। স্থানীয়দের অভিযোগ, অনেক দোকানেই নেই বৈধ লাইসেন্স কিংবা প্রশিক্ষণপ্রাপ্ত ফার্মাসিস্ট। ফলে রোগীরা সঠিক চিকিৎসা পরামর্শ না পেয়ে ঝুঁকির মুখে পড়ছেন। এছাড়াও কিছু অসাধু ব্যবসায়ী কম দামে নিম্নমানের বা নকল ভেজাল ওষুধ বিক্রি করে সাধারণ মানুষকে প্রতারিত করছে, সেই সাথে হোমিওপ্যাথি ওষুধ বিক্রি করে রোগীদের সাথে প্রতারণা করা হচ্ছে। আরও অভিযোগ রয়েছে যে,খাদ্য সামগ্রী ও কসমেটিকস প্রসাধনীসহ প্রায় সবধরনের পণ্যই ভেজাল ও নকল। এসবকিছু দেখে মনে হয় নকল ও ভেজাল পণ্যের ছড়াছড়ি থাকলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা নিরব ভূমিকা পালন করছেন।

বিশেষজ্ঞরা বলছেন, ভেজাল ওষুধ সেবনে রোগ সারার পরিবর্তে জটিলতা বাড়তে পারে, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটতে পারে। তাই নিয়মিত মনিটরিং ও কঠোর অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন সচেতন মহল।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা জানান, নিয়মিত অভিযান ও লাইসেন্সবিহীন দোকান বন্ধ করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin