শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :-
এসআরবি’র যৌথ অ-ভিযানে উল্লাপাড়ার অ-পহরণ মামলার প্রধান আ-সামি গ্রেফতার ও ভি-কটিম উদ্ধার আজ ঐতিহাসিক কা-মান্না দিবস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনালী চেলা নদীর আন্তর্জাতিক সীমানা নি-র্ধারণ, খুশি বারকি ও বালু শ্রমিকরা তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আ-লোচনা সভা মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলো-চনা সভা দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা মধুপুরে EARN প্রকল্পের অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হযরত আবু বকর সিদ্দিক (রা.) আদর্শ মাদরাসার মডেল টেস্ট পরীক্ষা হল পরিদর্শন করলেন বিশিষ্ট গবেষক ডা. এম এম মাজেদ

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১২৭ Time View

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার হযরত আবু বকর সিদ্দিক (রা.) আদর্শ মাদরাসা ও নূরানী কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির মডেল টেস্ট পরীক্ষার হল পরিদর্শন করেছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক পত্রিকার নিয়মিত কলাম লেখক ও জনস্বাস্থ্য বিশ্লেষক বিশিষ্ট গবেষক ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ। শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকাল ১০টা ৪০ মিনিটে তিনি মাদরাসার অধ্যক্ষ মাওলানা এস. এম. গিয়াস উদ্দিন মেহেদীকে সঙ্গে নিয়ে পরীক্ষা হল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাঁরা পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার পরিবেশ, শিক্ষার্থীদের মনোযোগ, পরীক্ষা পরিচালনার শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন। এ সময় শিক্ষার্থীদের সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ, নিয়মিত পড়াশোনা এবং নৈতিক ও ধর্মীয় শিক্ষায় নিজেদের গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও শৃঙ্খলাবোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠ্যবইয়ের জ্ঞান প্রদান করে না; বরং শিক্ষার্থীদের সুশিক্ষিত, নৈতিক, মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা এস. এম. গিয়াস উদ্দিন মেহেদী প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ও পরীক্ষা ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের মানসম্মত দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, মডেল টেস্ট পরীক্ষার নির্ধারিত রুটিন অনুযায়ী ৭ নভেম্বর থেকে ১২ নভেম্বর ২০২৬ পর্যন্ত তৃতীয় শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিষ্ঠানটি ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের আদর্শ, যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin