শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
পঞ্চগড়ে করতোয়া নদীর তীরে পর্যটন কেন্দ্র গড়ার পরিকল্পনা, থাকবে খেলার মাঠ ও বিনোদন পার্ক মধুপুরে টনসিল অপারেশনের পর রোগীর শারীরিক অবস্থার অ-বনতি, আইসিইউতে মৃ-ত্যুর সঙ্গে পাঞ্জা খুঁটির বিদ্যুৎ চু-রি করে ইজিবাইক চার্জের ব্যবসা – অভি-যানে তার ও চার্জার জ-ব্দ নলডাঙ্গায় বটগাছের ম-গডালে আ-টকে পড়া ১৩ বছরের কিশোরকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস পাওনা টাকা চাওয়ায় ছোট ভাইয়ের মাথা ফা-টালো বড় ভাই সলঙ্গায় খেলাঘরের উদ্যোগে দেড় শতাধিক শিক্ষার্থীর চিত্রাঙ্কন প্রতিযোগিতা চট্টগ্রামে টিচার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নলছিটির সুবিদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে মোজাম্মেল হকের নির্বাচনি প্রচারণা শুরু দোয়ারাবাজারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো তরুণ শিক্ষানুরাগী কয়েছ আহমদ ও মিজানুর রহমান প্রথম আদর্শ মেধাবৃত্তি পরীক্ষা সুজানগর উপজেলা যুবদলের আহবায়ক পিন্টুকে জড়িয়ে মি-থ্যা অভিযোগ এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

নলডাঙ্গায় বটগাছের ম-গডালে আ-টকে পড়া ১৩ বছরের কিশোরকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৪৪ Time View

এ,কে,এম,খোরশেদ আলম
নাটোর জেলা প্রতিনিধিঃ

নাটোরের নলডাঙ্গায় বটগাছের মগডালে উঠে আটকে পড়া ১৩ বছর বয়সী এক কিশোরকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার বাঁশিলা মাদ্রাসা সংলগ্ন একটি বটগাছ থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া কিশোরের নাম আলহাজ্ব (১৩)। সে উপজেলার পশ্চিম সোনাপাতিল গ্রামের মোঃ রাসেলের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, কিশোরটি মানসিক ভারসাম্যহীন।
নলডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মোঃ গোলাম মোস্তফা জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কিশোরটি উপজেলার বাঁশিলা মাঠের একটি বটগাছের মাথায় উঠে যায়। স্থানীয় লোকজন তাকে গাছ থেকে নামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে তারা নলডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় প্রচেষ্টার মাধ্যমে কিশোরটিকে নিরাপদে গাছ থেকে নামিয়ে আনতে সক্ষম হয়। পরে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ফায়ার সার্ভিসের দ্রুত ও সাহসী প্রচেষ্টায় কিশোরটি নিরাপদে উদ্ধার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin