শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
পঞ্চগড়ে করতোয়া নদীর তীরে পর্যটন কেন্দ্র গড়ার পরিকল্পনা, থাকবে খেলার মাঠ ও বিনোদন পার্ক মধুপুরে টনসিল অপারেশনের পর রোগীর শারীরিক অবস্থার অ-বনতি, আইসিইউতে মৃ-ত্যুর সঙ্গে পাঞ্জা খুঁটির বিদ্যুৎ চু-রি করে ইজিবাইক চার্জের ব্যবসা – অভি-যানে তার ও চার্জার জ-ব্দ নলডাঙ্গায় বটগাছের ম-গডালে আ-টকে পড়া ১৩ বছরের কিশোরকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস পাওনা টাকা চাওয়ায় ছোট ভাইয়ের মাথা ফা-টালো বড় ভাই সলঙ্গায় খেলাঘরের উদ্যোগে দেড় শতাধিক শিক্ষার্থীর চিত্রাঙ্কন প্রতিযোগিতা চট্টগ্রামে টিচার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নলছিটির সুবিদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে মোজাম্মেল হকের নির্বাচনি প্রচারণা শুরু দোয়ারাবাজারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো তরুণ শিক্ষানুরাগী কয়েছ আহমদ ও মিজানুর রহমান প্রথম আদর্শ মেধাবৃত্তি পরীক্ষা সুজানগর উপজেলা যুবদলের আহবায়ক পিন্টুকে জড়িয়ে মি-থ্যা অভিযোগ এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

পঞ্চগড়ে করতোয়া নদীর তীরে পর্যটন কেন্দ্র গড়ার পরিকল্পনা, থাকবে খেলার মাঠ ও বিনোদন পার্ক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৪৬ Time View

বাবুল হোসেন | জেলা প্রতিনিধি, পঞ্চগড়।।

প্রাকৃতিক সৌন্দর্য ও নদীঘেরা পঞ্চগড় শহরকে আরও আকর্ষণীয় করে তুলতে নতুন উদ্যোগের পরিকল্পনা নেওয়া হচ্ছে। শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর পরিত্যক্ত জায়গাকে কাজে লাগিয়ে তৈরি হতে পারে বিনোদন ও অবকাশ যাপনের নতুন পরিবেশ। খেলার মাঠ, হাঁটার পথ (ওয়াকওয়ে) এবং বিনোদন পার্ক নির্মাণের মাধ্যমে এলাকাটিকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রাথমিক উদ্যোগ নেওয়া হচ্ছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে পঞ্চগড় শহরের সম্মুখে করতোয়া সেতুর নিচে রামেরডাঙ্গা এলাকায় নদীর পরিত্যক্ত জায়গা পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ, এমপি। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ পরিকল্পনার কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, করতোয়া নদীর নাব্যতা ফিরিয়ে আনতে ব্যারেজ নির্মাণের কাজও করা হবে। নদীর সম্পদ রক্ষা, সংস্কার ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে এমনভাবে পরিকল্পনা নেওয়া হবে, যাতে নদীর ওপর থাকা সেতু কোনো ধরনের ঝুঁকির মুখে না পড়ে।

তিনি আরও জানান, প্রকল্পের বিষয়ে আলোচনা ও পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিতে দ্রুত রাজধানীতে আন্তমন্ত্রণালয় সভা করা হবে। শহরের কাছাকাছি হওয়ায় জায়গাটি মানুষের বিনোদনের জন্য বেশ উপযোগী। বিকেলে পরিবার-পরিজন নিয়ে মানুষ এখানে ঘুরতে আসতে পারবেন। সবকিছু বিবেচনায় এলাকাটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র সরকার, নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, জেলা বিএনপি নেতা ইউনুস শেখ, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল রানা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরিকল্পনাটি বাস্তবায়িত হলে করতোয়া নদীর পরিত্যক্ত জায়গার বর্তমান চিত্র বদলে যাওয়ার পাশাপাশি পঞ্চগড় শহরবাসীর জন্য তৈরি হতে পারে নতুন বিনোদনকেন্দ্র। একই সঙ্গে নদীর সৌন্দর্য উপভোগ, পরিবার নিয়ে অবসর কাটানো এবং স্থানীয় পর্যটন বিকাশের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এখনো এটি প্রাথমিক পর্যায়ের উদ্যোগ; প্রকল্পের বাস্তবায়ন নির্ভর করছে পরবর্তী আলোচনা, পরিকল্পনা ও প্রয়োজনীয় অনুমোদনের ওপর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin