শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :-
দোয়ারাবাজারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো তরুণ শিক্ষানুরাগী কয়েছ আহমদ ও মিজানুর রহমান প্রথম আদর্শ মেধাবৃত্তি পরীক্ষা সুজানগর উপজেলা যুবদলের আহবায়ক পিন্টুকে জড়িয়ে মি-থ্যা অভিযোগ এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নড়াইলে ছেলের হাতে বাবা খু-ন লালমোহনে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হোসেনের মোটরসাইকেল শো-ডাউন ও ম-তবিনিময় সভা জয়মনিরহাট খাদ্যগুদামে অবৈ-ধ ভোট আয়োজনের পাঁয়তা-রা: শ্রমিকদের মাঝে ক্ষো-ভ মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর গলা থেকে স্বর্ণের চেইন চু-রি, নারী গ্রে-প্তার জোড়পূর্বক জমি দখ-লের চেষ্টা, ময়মনসিংহের বাড়েরার পাড়ে উ-ত্তেজনা কাঁঠালিয়ায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা কুড়িগ্রামের আন্ধারীঝাড়ে দুধকুমার নদীর বাঁধ ঘেঁষে থেকে বালু উত্তোলন শার্শার বাগআঁচড়ায় নানার সম্পত্তি নিয়ে পারিবারিক বি-রোধ, থানায় পাল্টাপাল্টি অ-ভিযোগ

সুজানগর উপজেলা যুবদলের আহবায়ক পিন্টুকে জড়িয়ে মি-থ্যা অভিযোগ এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

সুজানগর পাবনা প্রতিনিধি :

নিয়মনীতি উপেক্ষা করে পছন্দের লোকদের ঠিকাদারী কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সুজানগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুপ্রভা রাণীর বিরুদ্ধে। এসব অনিয়ম-দুর্নীতি ধামাচাপা দিতে উপজেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টুর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলেছেন তিনি।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে সুজানগর পৌর সুপার মার্কেটে পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন উপজেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টু।

স্বাস্থ্য কর্মকর্তা সুপ্রভা রাণীর অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদও জানান তিনি।

সিদ্দিকুর রহমান পিন্টু বলেন, সম্প্রতি সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমএসআর খাতের ছয়টি প্যাকেজে দরপত্র আহ্বান করা হয়। ডাঃ সুপ্রভা রাণী দরপত্রে এমন শর্ত জুড়িয়ে দেন যে সুজানগর ও পাবনার উপযুক্ত লাইসেন্সধারী ঠিকাদারাও দরপত্র জমা দিতে পারেননি।

এমনকি টেন্ডার যাচাই-বাছাই কমিটিও নিজের মতো করে করেন, নিয়ম থাকলেও কোনো বিশেষজ্ঞ চিকিৎসককে রাখা হয়নি।

দরপত্র আহ্বানকারীরা সুপ্রভা রাণীর পরিচিত এবং তার স্বামীর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে।

তিনি আরও বলেন, এইসব অনিয়ম-দুর্নীতি নিয়ে আমি শুধু তার কাছে জানতে চেয়েছিলাম, এর চেয়ে বেশি কিছু নয়। কিন্তু তিনি নিজের অনিয়ম ও দুর্নীতি ঢামাচাপা দিতে আমার বিরুদ্ধে বানোয়াট অভিযোগ করেছেন।

তিনি এমনিতেই নিয়মিত হাসপাতালে আসেন না। টেন্ডারে অনিয়মের পর তিনি ছুটিতে আছেন। অথচ তিনি গণমাধ্যমে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেছেন যে আমার জন্য নাকি তিনি হাসপাতালে যেতে পারেন না।

সংবাদ সম্মেলনে সুজানগর উপজেলা বিএনপি নেতা আহমেদ আলী প্রামানিক লাটু, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নাদের হোসেন, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক জহুর আহমেদ সরকার নিক্সন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, এস এম রাসেল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদসহ বিএনপির, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin