শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :-
মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর গলা থেকে স্বর্ণের চেইন চু-রি, নারী গ্রে-প্তার জোড়পূর্বক জমি দখ-লের চেষ্টা, ময়মনসিংহের বাড়েরার পাড়ে উ-ত্তেজনা কাঁঠালিয়ায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা কুড়িগ্রামের আন্ধারীঝাড়ে দুধকুমার নদীর বাঁধ ঘেঁষে থেকে বালু উত্তোলন শার্শার বাগআঁচড়ায় নানার সম্পত্তি নিয়ে পারিবারিক বি-রোধ, থানায় পাল্টাপাল্টি অ-ভিযোগ শার্শায় পুলিশের বিশেষ অভি-যানে ওয়ান শুটার পিস্ত-ল উদ্ধার টেকনাফের পাহাড়ে তিনজনের ম-রদেহ, উদ্ধারে চলছে অভিযান মধুপুরে জমি দখ-লের অভিযোগ, ছাপড়া ঘর তুলে বেদ-খলের চেষ্টা পেকিন হাঁস পালনে লাখপতি সিংড়ার জাহিদ তরুণদের মা-দক ও মোবাইল আস/ক্তি থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই: যুবদল নেতা মামুন মন্ডল

কাঁঠালিয়ায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ২৮ Time View

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি

জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝালাকাঠির কাঠালিয়ায় ৩৭ জন তরুণ-তরুণীকে নিয়ে অংশগ্রহণমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬নভেম্বর) দিনব্যাপী কাঠালিয়া উপজেলা অডিটরিয়ামে ‘ইনক্লুসিভ ইন্টারেক্টিভ ক্যাপাসিটি বিল্ডিং ডিসকাশনস’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে , “সুহাসিনী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন”

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনটির সভাপতি ও প্রতিষ্ঠাতা সাথী আক্তার, উপজেলা ভলান্টিয়ার কো- অর্ডিনেটর হেদায়েতুল ইসলাম জিহাদ এবং সদস্য মারিয়া আক্তার অহনা। এতে লিঙ্গভিত্তিক সামাজিক বৈষম্য ও প্রচলিত ধারণা, সাইবার নিরাপত্তা, ডিজিটাল মাধ্যমে দায়িত্বশীল আচরণ, গণমাধ্যম সম্পর্কে সচেতনতা এবং সামাজিক অ্যাডভোকেসির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অনলাইনে নিরাপদ থাকা, ভুল তথ্য শনাক্ত করা এবং সামাজিক সমস্যা মোকাবিলায় তরুণদের কার্যকর ভূমিকা রাখার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

আলোচনার পাশাপাশি বিভিন্ন অংশগ্রহণমূলক সেশনে তরুণ-তরুণীরা নিজেদের মতামত, অভিজ্ঞতা ও ভাবনা তুলে ধরেন। এসব সেশনে নারী-পুরুষের সমান অধিকার, বৈষম্যহীন পরিবেশ গড়ে তোলা এবং সামাজিক পরিবর্তনে তরুণদের নেতৃত্বের গুরুত্ব বিশেষভাবে উঠে আসে।

আয়োজকরা জানান, এ কর্মশালার লক্ষ্য শুধু তরুণদের সামাজিক সমস্যা সম্পর্কে সচেতন করা নয়; বরং সমস্যা চিহ্নিত করা, দায়িত্বশীলভাবে মতামত প্রকাশ করা এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখার সক্ষমতা তৈরি করা।

‘সমতায় তারুণ্য’ উদ্যোগের আওতায় আয়োজিত এ কার্যক্রমটি নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল ও জাগো ফাউন্ডেশনের যৌথ অংশীদারত্বে পরিচালিত হচ্ছে। তরুণ-তরুণীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জেন্ডার সমতা, অধিকার সচেতনতা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin