শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :-
শার্শার বাগআঁচড়ায় নানার সম্পত্তি নিয়ে পারিবারিক বি-রোধ, থানায় পাল্টাপাল্টি অ-ভিযোগ শার্শায় পুলিশের বিশেষ অভি-যানে ওয়ান শুটার পিস্ত-ল উদ্ধার টেকনাফের পাহাড়ে তিনজনের ম-রদেহ, উদ্ধারে চলছে অভিযান মধুপুরে জমি দখ-লের অভিযোগ, ছাপড়া ঘর তুলে বেদ-খলের চেষ্টা পেকিন হাঁস পালনে লাখপতি সিংড়ার জাহিদ তরুণদের মা-দক ও মোবাইল আস/ক্তি থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই: যুবদল নেতা মামুন মন্ডল ডে-ঙ্গুতে আ-ক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে সাংবাদিক নাদিম হোসেন, সবার কাছে দোয়া কামনা গোবিপ্রবিতে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড ভাঙ্গুড়ায় মাঠ পর্যায়ে সেবারমান অর্জনে উপজেলা স্বাস্থ্য বিভাগের আ-লোচনা সভা

শার্শায় পুলিশের বিশেষ অভি-যানে ওয়ান শুটার পিস্ত-ল উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

নিজস্ব প্রতিবেদক, শার্শা (যশোর): যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি পালিয়ে যায়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটের দিকে শার্শা উপজেলার ২ নম্বর লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হকের নেতৃত্বে এসআই আশীষ সরকার, এসআই শেখ আল আমিনসহ পুলিশের একটি দল শিকারপুর এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে শিকারপুর আমতলা মোড় ব্রিজের প্রায় ১০০ গজ পশ্চিমে কাঁচা রাস্তার পাশে জামাল হোসেন (৫০) নামে এক ব্যক্তির ধানক্ষেত থেকে একটি পুরোনো দেশীয় তৈরি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়। পুলিশের দাবি, অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি পিস্তলটি ফেলে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তিকে আসামি করে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin