শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :-
পাওনা টাকা চাওয়ায় ছোট ভাইয়ের মাথা ফা-টালো বড় ভাই সলঙ্গায় খেলাঘরের উদ্যোগে দেড় শতাধিক শিক্ষার্থীর চিত্রাঙ্কন প্রতিযোগিতা চট্টগ্রামে টিচার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নলছিটির সুবিদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে মোজাম্মেল হকের নির্বাচনি প্রচারণা শুরু দোয়ারাবাজারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো তরুণ শিক্ষানুরাগী কয়েছ আহমদ ও মিজানুর রহমান প্রথম আদর্শ মেধাবৃত্তি পরীক্ষা সুজানগর উপজেলা যুবদলের আহবায়ক পিন্টুকে জড়িয়ে মি-থ্যা অভিযোগ এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নড়াইলে ছেলের হাতে বাবা খু-ন লালমোহনে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হোসেনের মোটরসাইকেল শো-ডাউন ও ম-তবিনিময় সভা জয়মনিরহাট খাদ্যগুদামে অবৈ-ধ ভোট আয়োজনের পাঁয়তা-রা: শ্রমিকদের মাঝে ক্ষো-ভ মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর গলা থেকে স্বর্ণের চেইন চু-রি, নারী গ্রে-প্তার

পাওনা টাকা চাওয়ায় ছোট ভাইয়ের মাথা ফা-টালো বড় ভাই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ২ Time View

আলিফ হোসেন।।
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ

রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামে ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন ছোট ভাই ওবায়দুল হক তুহিন (৬০)। এদিকে পাওনা টাকা চাইতে গিয়ে বড় ভাই আমিনুর হক আমিন ও তাঁর ভাগনে জিয়াউল হক রতনের হামলায় ছোট ভাই মাথা ফেটে আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।স্থানীয়রা বড় ভাই আমিনুর ও তার ভাগ্নে রতনকে আটক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

সম্প্রতি উপজেলার মাড়িয়া গ্রামে আমিনের মুরগির খামারের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা গুরুতর জখম তুহিনকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এঘটনায় গ্রামবাসির মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।

হামলাকারীরা হলেন আমিনুর হক আমিন উপজেলার মৃত আজিজুল হকের পুত্র ও জিয়াউল হক রতন হারেজ উদ্দিন মাষ্টারের পুত্র। তিনি দুর্গাপুর ডিগ্রী কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষক। এদিকে শিক্ষক হয়ে এমন হামলার ঘটনায় জড়িত থাকায় তার বিরুদ্ধে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন গ্রামের সাধারণ মানুষ।

ভুক্তভোগী ছোট ভাই তুহিনের অভিযোগ, আপন দুই ভাই দীর্ঘদিন ধরে যৌথভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ব্যবসার আয়-ব্যয়ের হিসাব অনুযায়ী তাঁর পাওনা প্রায় দেড় কোটি টাকা। কিন্তু বড় ভাই আমিনুর হক আমিন দীর্ঘদিন ধরে সেই টাকা বুঝিয়ে দিচ্ছেন না। পাওনা টাকা চাইতে গেলে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ ও টালবাহানা করছেন।তুহিন আরও অভিযোগ করেন, গত রোববার দুপুরে পাওনা টাকা চাইতে গেলে বড় ভাই আমিনুর হকের নেতৃত্বে তাঁর ভাগনে জিয়াউর হক রতনসহ কয়েকজন তাঁর ওপর ফিল্মি স্টাইলে অতর্কিত হামলা চালান। এ সময় তাঁকে মারধর করে মাথায় আঘাত করা হয়। এতে তাঁর মাথা ফেটে রক্তাক্ত জখম হয়।আহত ওবাইদুল হক তুহিন বলেন, ‘আমরা দুই ভাই মিলে দীর্ঘদিন ব্যবসা করেছি। ব্যবসার টাকা বুঝিয়ে না দিয়ে আমাকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। পাওনা টাকা চাইতে গেলেই হুমকি-ধমকি দেওয়া হয়।রোববার টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়েছি।

তুহিনের স্ত্রী অভিযোগ করে বলেন, ‘আমার স্বামী আপন বড় ভাইয়ের সঙ্গে ব্যবসা করে। কিন্ত্ত বড় ভাই কৌশলে তুহিনের প্রাপ্য টাকা আত্মসাৎ করেছেন।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin