বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :-
গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবি জোরালো, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে আর কোনো দুর্ঘ/টনা নয়

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২৬৬ Time View

হেলাল শেখঃ দৌলতদিয়া ফেরিঘাট ও পাটুরিয়া ফেরিঘাট নৌরুটে ভয়াবহ দুর্ঘটনায় বাস ডুবে বহু মানুষের তাজা প্রাণ ঝরে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র। এই মর্মান্তিক ঘটনার পর আবারও জোরালো হয়ে উঠেছে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবি।

ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, দেশে ইতোমধ্যে পদ্মা সেতু নির্মিত হলেও উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশাল জনগোষ্ঠীর জন্য বিকল্প নিরাপদ যোগাযোগ ব্যবস্থা এখনও অপর্যাপ্ত। ফলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে, যা প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।
তারা মনে করেন, প্রস্তাবিত আরিচা-কাজিরহাট ও আরিচা-দৌলতদিয়া সংযোগে ‘Y’ সিস্টেমে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হলে দেশের অন্তত ২০টি জেলার মানুষ সরাসরি উপকৃত হবে। এতে একদিকে যেমন যাতায়াতের সময় কমবে, অন্যদিকে নৌপথে দুর্ঘটনার ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

স্থানীয়দের ভাষ্য, “দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন হলে ফেরির উপর থেকে বাস পানিতে ডুবে এমন হৃদয়বিদারক দুর্ঘটনায় এতগুলো প্রাণহানি হয়তো ঘটতো না। অনেক পরিবারের স্বপ্ন আজও বেঁচে থাকতো।” এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন উত্তর ও দক্ষিণের এলাকাবাসীসহ সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin