
জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
পাবনার ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি ভাঙ্গুড়া উপজেলা ও পৌর শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যায় ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর বাজারে অবস্থিত ভাঙ্গুড়া প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি মো. আখিরুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান পান্না, ভাঙ্গুড়া পৌর কমিটির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, সহ-সাংগঠনিক সম্পাদক মানিক হোসেন, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান আনছারীসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।