শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
Title :
রাজশাহী-১ আসনের এমপির নির্দেশনা নিয়ে বিভ্রা/ন্তি ছড়ানোর অভিযোগ গোদাগাড়ীতে জালিয়াতির মাধ্যমে এক নেতা ও কর্মকর্তার বিরুদ্ধে খাস পুকুর ইজারা নেওয়ার অভি/যোগ। বাবুগঞ্জে কিশোর গ্যাংয়ের হা/মলা: দোকান লু/ট, নগদ অর্থ ছি/নতাই প্রবাসীর বাড়িতে সিদ কেটে চু-রির চেষ্টা, আ-তঙ্কে পুরো এলাকা ধামইরহাট-পত্নীতলায় ১০ লক্ষ টাকার সরকারি নগদ অর্থ বি-তরণ দৌলতদিয়ায় ফেরি থেকে নদীতে বাস পানিতে ডুবে নিহত এক মা ও শিশুকে আশুলিয়ায় দা-ফন সম্পন্ন তেল নিয়ে তেলেসমাতি,জ্বালানি তেলের মজুদ বন্ধে ময়মনসিংহ জেলা প্রশাসনের ব্যাপক অভি/যান গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত রাউজানে পরিত্যক্ত অবস্থায় পাইপগান ও কা/র্তুজ উদ্ধার চকবাজারে ব্যবসায়ীর বাসায় গু/লি ছুঁড়ে চাঁ/দাবাজি: র‍্যাবের হাতে মূল আসামি গ্রে/ফতার

চকবাজারে ব্যবসায়ীর বাসায় গু/লি ছুঁড়ে চাঁ/দাবাজি: র‍্যাবের হাতে মূল আসামি গ্রে/ফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৬ Time View

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিবেদকঃ

চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা এলাকায় ব্যবসায়ীর বাসায় গুলি বর্ষণ করে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজির ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি সৈয়দ মোঃ মুজিবুল হক (৫৫) কে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

র‍্যাব-৭ সূত্রে জানা যায়, চকবাজার থানায় দায়ের করা মামলা নং-০১/০১ (তারিখ: ০৫ জানুয়ারি ২০২৬), পেনাল কোড ১৮৬০ এর ৩৮৫/৪২৭/৫০৬(২) ধারার এই চাঁদাবাজি মামলার সন্দিগ্ধ আসামি মুজিবুল হক চট্টগ্রামের হাটহাজারী থানাধীন এলাকায় আত্মগোপনে রয়েছে—এমন তথ্য পেয়ে অভিযান চালানো হয়।

এরই ধারাবাহিকতায় গত ২৬ মার্চ ভোররাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল হাটহাজারী উপজেলার মাদার্শা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মুজিবুল হক হাটহাজারী উপজেলার পূর্বপাড়া এলাকার বাসিন্দা।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চকবাজার থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin