সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

হারামের একটি পয়সাও আমার পেটে যাবে না” তরাগঞ্জের গণ সংবর্ধনায় এটিএম আজহারুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৮৯ Time View

খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:

রংপুর-২(তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম-কে গণসংবর্ধনা দিয়েছে তারাগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষ।
শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৫টায় স্থানীয় ও/এ কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে হাজারো মানুষের উপস্থিতিতে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মানুষ ফুলের তোড়া দিয়ে তাদের প্রিয় নেতাকে শুভেচ্ছায় জানান।

তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির এস এম আলমগীরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা নায়েবে আমির শাহ রুস্তম আলী, উপজেলা সেক্রেটারি মো. ইয়াকুব আলী, এমপির প্রতিনিধি মো. আমিনুল ইসলামসহ দলীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সংসদ সদস্যের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এমপি এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন,“আপনাদের ভালোবাসায় আমি অভিভূত। মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা, যিনি আমাকে কঠিন সময় পেরিয়ে আজ আপনাদের সামনে দাঁড়ানোর সুযোগ দিয়েছেন। ফাঁসির মঞ্চ থেকে আজ আমি আপনাদের মঞ্চে ।”তিনি আরও বলেন, “আপনাদের ভোটে আমি সংসদে যাওয়ার সুযোগ পেয়েছি। আমি আপনাদের সেবক ,হারামের একটি পয়সাও আমার পেটে যাবে না,সরকারি বরাদ্দ সুষ্ঠুভাবে ও সমতার ভিত্তিতে সবার মাঝে বণ্টন করা হবে।”

দলীয় পক্ষপাতিত্বের অভিযোগ নাকচ করে তিনি জানান, “আমি কোনো দলীয় প্রভাবের ভিত্তিতে সুবিধা দেব না। সকল নাগরিক সমানভাবে সরকারি সেবা পাবেন—এটাই আমার অঙ্গীকার।”
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, “কেউ কখনো অন্যায় আবদার করবেন না। আমি অন্যায়ের সঙ্গে আপস করব না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin