রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :-
ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে সড়ক দ/খল, যানজটে ভো-গান্তি-কর্তৃপক্ষের নীরব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ২১৭ Time View

হেলাল শেখঃ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে উড়াল সড়কের নির্মাণ কাজ দ্রুতগতিতে চলমান থাকলেও সড়কের বিভিন্ন অংশ প্রভাবশালী ও হকারদের দখলে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এতে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট, ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা যায়, পুরাতন আশুলিয়া থেকে বাইপাইল পর্যন্ত বৈধ সড়কের বড় অংশ দখল করে রেখেছে অবৈধ দোকানপাট ও হকাররা। এর সঙ্গে যুক্ত হয়েছে অবৈধ তিন চাকার অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের অবাধ চলাচল, যা যানজটকে আরও তীব্র করে তুলছে।

বিশেষ করে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের ইউনিক, শিমুলতলা, জামগড়া চৌরাস্তা, ছয়তলা, সরকার মার্কেট, নরসিংহপুর ও পুরাতন আশুলিয়া এলাকায় সড়কের বেশিরভাগ অংশ দখল হয়ে আছে। স্থানীয়দের অভিযোগ, এসব স্থানে দোকান বসাতে মোটা অংকের অগ্রিম অর্থ নেওয়া হচ্ছে এবং চলছে নিরব চাঁদাবাজি।

এদিকে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য এমপি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু’র এসবের বিরুদ্ধে অবস্থান থাকলেও ওসি রুবেল হাওলাদারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরব ভূমিকার অভিযোগ উঠেছে।

যদিও আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার জানিয়েছেন, খুব দ্রুত এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য পূর্বে আশুলিয়া এলাকায় ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা দিলেও বাস্তবে এখনো দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin