মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :-
বানারীপাড়া প্রেসক্লাব সম্পাদক মোঘল সুমনের পিতার আজ ১৭তম মৃ-ত্যুবার্ষিকী স্বর্ণদ্বীপে স-শস্ত্র বাহিনীর যৌ/থ ম/হড়া সামরিক সরঞ্জামাদি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী এসআরবি-৮ এর অভি-যানে কিশোরী ধ-র্ষণ মামলার পলা-তক প্রধান অভি-যুক্ত শাহিন গ্রে-ফতার রাজশাহীর গোদাগাড়ীর এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেফ-তার করেছেন পুলিশ মোহনপুরে মাশরুম চাষের উ-জ্জ্বল সম্ভাবনা ফলের বাগান ব-দলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল জেলা প্রশাসকেহর কাছে হ-স্তান্তর পঞ্চগড়ে অবহেলায় ধ্বং/সের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি নীলফামারীতে পুলিশের টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন চৌদ্দগ্রামে পিকআপের ধা/ক্কায় প্রা/ণ হারালো ২

কোটালীপাড়ায় বি-ষাক্ত ম-দপানে দুই যুবকের মৃ-ত্যু, হাসপাতালে চিকিৎসাধীন-১

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১০০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ 

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মদ্যপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। দুর্গাপূজার সময় ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃত দুজন হলেন—কোটালীপাড়া  উপজেলার দিঘলীয়া গ্রামের মহেন্দ্র নাথ হালদারের ছেলে মনোতোষ হালদার (৩৮) এবং একই গ্রামের গেদু বাড়ৈর ছেলে কৃষ্ণকান্ত বাড়ৈ (৩৮)। এছাড়াও 

এ ঘটনায় অসুস্থ অনিল বাড়ৈ নামের অপর এক যুবক বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। গত শনি ও রোববার (২৪ ও ২৫ অক্টোবর) ঢাকার দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দু’জনের মৃত্যু হয়।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় গত ১৬ অক্টোবর শুক্রবার শারদীয় দুর্গোৎসবের ষষ্ঠীপূজার রাতে মনোতোষ, কৃষ্ণকান্ত ও অনিল ডেকোরেটরের কাজ করতে পাশের খাগবাড়ি গ্রামে গিয়েছিলেন। সেখানে তাঁরা মদ্যপান করেন। এর কিছুক্ষণ পরই তিনজনই গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরিবারের সদস্যরা দ্রুত তাঁদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার (২৪ অক্টোবর) মনোতোষ হালদার মারা যান। অন্যদিকে, গত রোববার (২৫ অক্টোবর) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কৃষ্ণকান্ত বাড়ৈ।

নিহতদের পরিবারের বক্তব্য কৃষ্ণকান্ত বাড়ৈর ভাই বিষ্ণু বাড়ৈ জানান, পূজায় ডেকোরেটরের কাজ করতে গিয়ে তাঁর ভাইসহ তিনজন মদ্যপান করেছিলেন। অসুস্থ হয়ে পড়লে প্রথমে কোটালীপাড়া এবং পরে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর ভাই মারা যান। এ ঘটনায় তাঁদের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।

মনোতোষ হালদারের ভাই উত্তম হালদার জানান, পূজায় কাজ করার সময় তাঁর ভাই মদ্যপান করার পর অসুস্থ হয়ে পড়েন। পরে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, “মদ্যপানে যুবকদের মৃত্যুর বিষয়টি আমরা শুনেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin