মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :-
রাজশাহীর গোদাগাড়ীর এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেফ-তার করেছেন পুলিশ মোহনপুরে মাশরুম চাষের উ-জ্জ্বল সম্ভাবনা ফলের বাগান ব-দলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল জেলা প্রশাসকেহর কাছে হ-স্তান্তর পঞ্চগড়ে অবহেলায় ধ্বং/সের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি নীলফামারীতে পুলিশের টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন চৌদ্দগ্রামে পিকআপের ধা/ক্কায় প্রা/ণ হারালো ২ কেশবপুরে সাংবাদিককে মা-রধরের পর পুলিশের হাতে সো-পর্দ, নাশ-কতা মাম-লায় গ্রেপ্তা-র দেখিয়ে আদালতের সো-পর্দ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চ-রম দু-র্ভোগে এলাকাবাসী বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে অটিজম শিশুদের মাঝে প্রনোদনার চেক বি-তরণ

তানোরের কালীগঞ্জহাট কলেজে নিয়োগ স্থগিতের দাবিতে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৮৪ Time View

আলিফ হোসেন।।
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের আলোচিত কালীগঞ্জহাট ডিগ্রি কলেজে নীতিমালা লঙ্ঘন করে জনবল নিয়োগ দেয়ার চেস্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।এদিকে এই নিয়োগ কার্যক্রম স্থগিত করার দাবিতে কলেজ পরিচালনা কমিটির বিদ্যুৎসাহী সদস্য তাপস কুমার সরকার রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) বরাবর লিখিত অভিযোগ করেছেন।অভিযোগে সুপারিশ করেছেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার।এদিকে অবগতির জন্য অভিযোগের অনুলিপি প্রেরণ করা হয়েছে-
স্থানীয় সংসদ সদস্য রাজশাহী-১ (তানোর, গোদাগাড়ী), ভাইস চ্যান্সেলর জাতীয় বিশ্ববিদ্যালয়,
অধ্যক্ষ রাজশাহী কলেজ, রাজশাহী,
অধ্যক্ষ, নিউ গভ: ডিগ্রী কলেজ, রাজশাহী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তানোর,পরিদর্শক, জাতীয় বিশ্ববিদ্যালয় ও অফিসার ইনচার্জ (ওসি) তানোর থানা।অভিযোগের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তাপস কুমার সরকারের দেয়া লিখিত অভিযোগে বলা হয়েছে- ২০২৬ সালের ৩০ আগস্ট পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর পরই নিয়োগ কার্যক্রম নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।এমন পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করে নিয়োগ কার্যক্রম স্থগিতের অনুরোধ করা হয়েছে।কারণ এমতাবস্থায় নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হলে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ বা খুন-জখমের মতো ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।
এবিষয়ে জানতে চাইলে তাপস কুমার সরকার বলেন,কলেজে কয়েকটি পদে জনবল নিয়োগের আগেই কয়েকজন প্রার্থীর কাছে থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে একটি সংঘবদ্ধ চক্র বলে মানুষের মুখে মুখে আলোচনা রয়েছে।এনিয়ে এলাকার মানুষের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে, তাই তারা নিয়োগ কার্যক্রম স্থগিত করতে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।এবিষয়ে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সফিউজ্জামান খোকন এসব অভিযোগ অস্বীকার করে বলেন,সবেমাত্র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।এখানো নিয়োগ বোর্ড গঠন করা হয়নি।এবিষয়ে কলেজ সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল খালেক বলেন,নিয়োগ কার্যক্রমে কোনো অনিয়ম করা হয়নি।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin