মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
রাজশাহীর গোদাগাড়ীর এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেফ-তার করেছেন পুলিশ মোহনপুরে মাশরুম চাষের উ-জ্জ্বল সম্ভাবনা ফলের বাগান ব-দলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল জেলা প্রশাসকেহর কাছে হ-স্তান্তর পঞ্চগড়ে অবহেলায় ধ্বং/সের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি নীলফামারীতে পুলিশের টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন চৌদ্দগ্রামে পিকআপের ধা/ক্কায় প্রা/ণ হারালো ২ কেশবপুরে সাংবাদিককে মা-রধরের পর পুলিশের হাতে সো-পর্দ, নাশ-কতা মাম-লায় গ্রেপ্তা-র দেখিয়ে আদালতের সো-পর্দ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চ-রম দু-র্ভোগে এলাকাবাসী বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে অটিজম শিশুদের মাঝে প্রনোদনার চেক বি-তরণ

সুজানগরে পানি সম্পদ মন্ত্রীর আগমন উপলক্ষে মতবিনিময় সভা করলেন বিএনপি নেতা আসলাম মন্ডল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৫০ Time View

সুজানগর( পাবনা) প্রতিনিধি: আগামী ২৫ অক্টোবর রবিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সিগনেচার প্রজেক্ট ‘পদ্মা ব্যারেজ প্রকল্প’ এর সাইট পরিদর্শনে আসবেন সুজানগর উপজেলার সাতবাড়িয়ায়। পরিদর্শন শেষে উপজেলার মালিফা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। পরিদর্শন কালে পাবনা-২ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট এ. কে. এম. সেলিম রেজা হাবিব সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন। এদিকে মাননীয় মন্ত্রীর আগমন উপলক্ষ্যে শুক্রবার উপজেলার নাজিরগঞ্জে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন সুজানগর উপজেলার নাজিরগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আসলাম মন্ডল । এ সময়ে তিনি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর এই প্রথমবার কোন মাননীয় মন্ত্রী সুজানগর উপজেলায় আসবেন। তাঁর আগমনে নাজিরগঞ্জ ইউনিয়ন সহ সুজানগর উপজেলা বাসির মধ্যে উৎসবের আমেজ শুরু হয়েছে। এই আমেজকে ধরে রাখতে মালিফা হাই স্কুল মাঠে হাজার হাজার নেতাকর্মীর সমাগম করা হবে। আর এই সমাগম করতেই সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি আরো বলেন, বেলা ১২টার আগেই মাঠে দলে দলে নেতাকর্মীদের উপস্থিত হতে হবে। তিনি বলেন, নাজিরগঞ্জ ইউনিয়ন থেকে সর্বোচ্চ নেতাকর্মী ও সাধারণ জনগণের সমাগম ঘটাতে হবে। এজন্য তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রস্তুতিমূলক সভা করেছেন এবং বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মালিফা মাঠে হাজির হওয়ার প্রতিশ্রুতি দেন। প্রস্তুতিমূলক সভায় ইউনিয়ন যুবদল নেতা ও নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আককাস মন্ডল সহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin