শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
তানোরে সৌখিন মৎস্য শিকারীদের সঙ্গে প্রতা-রণা নিষে/ধাজ্ঞার মধ্যেও ফোনে অর্ডার দিলেই মিলছে ইলিশ ‎পাইকগাছা উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী অনুষ্ঠিত ‎পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সাজেক নিয়ে আইএসপিআর এর বিজ্ঞপ্তি কেশবপুরে দুর্গাপূজায় স্ত্রীকে নিয়ে মণ্ডপে ঘোরা হলো না চন্দনের, সড়ক দুর্ঘ-টনায় ঝরল প্রাণ নেপালের পুঁথিঘরে বাংলার হারানো শৈশবঃ চর্যাপদ আবিষ্কার ও বাংলা ভাষার ঐতিহ্যের পুনরুদ্ধার আদালতের রায়ের পরও জমি বেদখল, ১৮ মামলায় নিঃস্ব পরিবার চান প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ফুলবাড়ীয়ায় থানায় জিডি করার জেরে পুকুরে মাছ মেরে ফেলার অভিযোগ আলোকিত আগামী স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা

আসন্ন ৩১ অক্টোবরের লং মার্চ সফল করতে কেশবপুরে জামায়াতের মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৫৯ Time View

কেশবপুর (যশোর) প্রতিনিধি:
আসন্ন ৩১ শে অক্টোবরের লং মার্চ কর্মসূচি সফল ও বাস্তবায়নের লক্ষ্যে যশোরের কেশবপুরে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২১অক্টোবর সকালে কেশবপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে কেশবপুর পৌর জামায়াতের কার্যালয়ে উপজেলার বিভিন্ন স্তরের ও সকল ইউনিয়নের দায়িত্বশীলদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।
সংগঠনের কেশবপুর উপজেলা আমির ও যশোর-৬আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী (এমপির) সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল (এমপি)।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি বিলাল হোসাইন, সহকারী সেক্রেটারি আরশাদুল আলম, কেশবপুর উপজেলা নায়েবে আমির সাইদুর রহমান সাইদ, সেক্রেটারি রফিকুল ইসলাম,সহ: সেক্রেটারি তবিবুর রহমান উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমানসহ কর্মপরিষদের সদস্যবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের আমির সেক্রেটারি বৃন্দ।

সভায় বক্তারা আগামী ৩১ শেই অক্টোবরের লং মার্চ কর্মসূচিকে সফল করতে তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। এর পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে ৭ দফা দাবির গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin