শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :-
তানোরে সৌখিন মৎস্য শিকারীদের সঙ্গে প্রতা-রণা নিষে/ধাজ্ঞার মধ্যেও ফোনে অর্ডার দিলেই মিলছে ইলিশ ‎পাইকগাছা উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী অনুষ্ঠিত ‎পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সাজেক নিয়ে আইএসপিআর এর বিজ্ঞপ্তি কেশবপুরে দুর্গাপূজায় স্ত্রীকে নিয়ে মণ্ডপে ঘোরা হলো না চন্দনের, সড়ক দুর্ঘ-টনায় ঝরল প্রাণ নেপালের পুঁথিঘরে বাংলার হারানো শৈশবঃ চর্যাপদ আবিষ্কার ও বাংলা ভাষার ঐতিহ্যের পুনরুদ্ধার আদালতের রায়ের পরও জমি বেদখল, ১৮ মামলায় নিঃস্ব পরিবার চান প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ফুলবাড়ীয়ায় থানায় জিডি করার জেরে পুকুরে মাছ মেরে ফেলার অভিযোগ আলোকিত আগামী স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা

আলোকিত আগামী স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১৪ Time View

মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে ‘আলোকিত আগামী’ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার(২২অক্টোবর) সকাল ১০ ঘটিকায় উপজেলার নাচনমহল ইউনিয়ন পরিষদের সভা কক্ষে এই সংবর্ধানা দেওয়া হয়৷
সংবর্ধনায় উপস্থিতি ছিলেন, সিলেট শাহজালাল আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডঃ মুহাম্মদ নজরুল ইসলাম,নাচনমহল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ খলিফা, বাংলাদেশ সিভিল সার্ভিস এর কাস্টমস অফিসার, মোঃ নাইমুর রহমান, আলোকিত আগামি সংগঠের সদস্য সচিব মোঃ মাহাফুজ হোসেন,

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলোকিত আগামী সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোঃ আব্দুল্লাহ আল তাকদীর।
এসময়ে নলছিটির নাচন মহল ইউনিয়নে মোট ৬০ জন শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ প্রদান, মেধার বিকাশ এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করার লক্ষ্যে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। এ সময় শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করা, নৈতিক মূল্যবোধ ধারণ করা এবং দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়।

‘আলোকিত আগামী’ স্বেচ্ছাসেবী সংগঠনের এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin