শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :-
তানোরে সৌখিন মৎস্য শিকারীদের সঙ্গে প্রতা-রণা নিষে/ধাজ্ঞার মধ্যেও ফোনে অর্ডার দিলেই মিলছে ইলিশ ‎পাইকগাছা উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী অনুষ্ঠিত ‎পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সাজেক নিয়ে আইএসপিআর এর বিজ্ঞপ্তি কেশবপুরে দুর্গাপূজায় স্ত্রীকে নিয়ে মণ্ডপে ঘোরা হলো না চন্দনের, সড়ক দুর্ঘ-টনায় ঝরল প্রাণ নেপালের পুঁথিঘরে বাংলার হারানো শৈশবঃ চর্যাপদ আবিষ্কার ও বাংলা ভাষার ঐতিহ্যের পুনরুদ্ধার আদালতের রায়ের পরও জমি বেদখল, ১৮ মামলায় নিঃস্ব পরিবার চান প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ফুলবাড়ীয়ায় থানায় জিডি করার জেরে পুকুরে মাছ মেরে ফেলার অভিযোগ আলোকিত আগামী স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা

কেশবপুরে দুর্গাপূজায় স্ত্রীকে নিয়ে মণ্ডপে ঘোরা হলো না চন্দনের, সড়ক দুর্ঘ-টনায় ঝরল প্রাণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৩০ Time View

কেশবপুর (যশোর) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজার ছুটিতে স্ত্রীকে নিয়ে বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখার কথা ছিল চন্দন পালিতের (২৩)। কিন্তু সেই আনন্দ আর পূর্ণ হলো না। কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন তিনি। নববিবাহিত এই যুবকের মৃত্যুতে পরিবারজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
যশোরের কেশবপুরে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হন চন্দন পালিত। বুধবার (২১ অক্টোবর) রাতে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত চন্দন পালিত উপজেলার সুফলাকাটি ইউনিয়নের নারায়ণপুর গ্রামের পরিমল পালিতের ছেলে। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম পাটোয়ারী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, চন্দন কেশবপুরের স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে কর্মরত ছিলেন। গত সোমবার (১৯ অক্টোবর) সকালে মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশে রওনা হন তিনি। পথে কেশবপুর-কলাগাছি সড়কের নুড়িতলা এলাকায় অসাবধানতাবশত একটি বাইসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে অন্যত্র স্থানান্তর করেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে খুলনায় নিয়ে যান। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে তাঁর মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, চন্দন পালিতের বিয়ে হয়েছিল মাত্র এক বছর আগে। শারদীয় দুর্গাপূজার ছুটিতে স্ত্রীকে নিয়ে বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু সড়ক দুর্ঘটনায় তাঁর সেই স্বপ্ন আর পূরণ হলো না। উৎসবের আনন্দের বদলে পরিবারে নেমে এসেছে গভীর শোক।
চন্দনের এমন অকালমৃত্যুতে স্বজন, প্রতিবেশী ও স্থানীয়দের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin