শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :-
তানোরে সৌখিন মৎস্য শিকারীদের সঙ্গে প্রতা-রণা নিষে/ধাজ্ঞার মধ্যেও ফোনে অর্ডার দিলেই মিলছে ইলিশ ‎পাইকগাছা উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী অনুষ্ঠিত ‎পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সাজেক নিয়ে আইএসপিআর এর বিজ্ঞপ্তি কেশবপুরে দুর্গাপূজায় স্ত্রীকে নিয়ে মণ্ডপে ঘোরা হলো না চন্দনের, সড়ক দুর্ঘ-টনায় ঝরল প্রাণ নেপালের পুঁথিঘরে বাংলার হারানো শৈশবঃ চর্যাপদ আবিষ্কার ও বাংলা ভাষার ঐতিহ্যের পুনরুদ্ধার আদালতের রায়ের পরও জমি বেদখল, ১৮ মামলায় নিঃস্ব পরিবার চান প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ফুলবাড়ীয়ায় থানায় জিডি করার জেরে পুকুরে মাছ মেরে ফেলার অভিযোগ আলোকিত আগামী স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা

‎পাইকগাছা উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

‎ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।

‎সারা দেশের ন্যায় খুলনার পাইকগাছায় বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা প্রতিমা নিরজ্ঞনের মধ্য দিয়ে শেষ হয়েছে।পাইকগাছার বাজার খোলায় ভোলানাথ সুখদা সুন্দরী সর্বজনীন পূজা মন্দিরে ভক্তদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। সকাল থেকে ঢাকের বাদ্য, কাঁসর-ঘণ্টা, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে উপজেলার পূজা মণ্ডপ। ফুল, ধূপ ও আগরবাতির সৌরভে মণ্ডপগুলোতে বিরাজ করছে ভক্তিপূর্ণ পরিবেশ। বর্ণিল আলোকসজ্জা, দৃষ্টিনন্দন প্রতিমা আর ভক্তদের উপস্থিতিতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে চারদিকে। কেউ কেউ পরিবারের সদস্যদের সঙ্গে উৎসবের মুহূর্ত স্মরণীয় করে রাখতে ছবি তুলেছেন।২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী সকল আনুষ্ঠানিকতা শেষে বেলা ৩টা থেকে এলাকার পুজা মন্ডপ গুলো থেকে প্রতিমা বের করে নদী ও পুকুরে বির্সজন ঘাটে এনে রাখা হয়। নারীদের সিঁদুর উৎসব শেষে ঢাক-ঢোল, সানাই,বাজি বাজনায় পুরো এলাকা মুখরিত হয়ে উঠে। এসময় দুর-দুরান্ত থেকে আসা শত শত দর্শনার্থীরা নাচ গানের উৎসবে মেতে উঠে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার সাথে সাথে প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে নিরজ্ঞন শুরু হয়। এর মধ্যে দিয়ে সনাতন সম্প্রদায়ের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পরিসমাপ্তি ঘটে।এবার পুজা শুরু থেকে আনসার, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশাসনিক তৎপরতা ছিল চোখে পড়ার মতো।

‎

‎

‎প্রেরকঃ
‎ইমদাদুল হক,
‎পাইকগাছা,খুলনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin