মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :-
রাজশাহীর গোদাগাড়ীর এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেফ-তার করেছেন পুলিশ মোহনপুরে মাশরুম চাষের উ-জ্জ্বল সম্ভাবনা ফলের বাগান ব-দলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল জেলা প্রশাসকেহর কাছে হ-স্তান্তর পঞ্চগড়ে অবহেলায় ধ্বং/সের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি নীলফামারীতে পুলিশের টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন চৌদ্দগ্রামে পিকআপের ধা/ক্কায় প্রা/ণ হারালো ২ কেশবপুরে সাংবাদিককে মা-রধরের পর পুলিশের হাতে সো-পর্দ, নাশ-কতা মাম-লায় গ্রেপ্তা-র দেখিয়ে আদালতের সো-পর্দ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চ-রম দু-র্ভোগে এলাকাবাসী বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে অটিজম শিশুদের মাঝে প্রনোদনার চেক বি-তরণ

শার্শায় ২ কেজি ৯০ গ্রাম স্বর্ণসহ গ্রেপ্তার ১। ১৮টি বার ও মোটরসাইকেল জব্দ

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৫৫ Time View

​আজিজুল ইসলামঃ

যশোরের শার্শা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি স্বর্ণসহ মোহাম্মাদ আলাউদ্দীন  নামে এক কারবারিকে গ্রেপ্তার করেছে। 

এ সময় তার কাছ থেকে ১৮টি স্বর্ণের বার ও চোরাচালানের কাজে ব্যবহৃত একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের মোট ওজন ২ কেজি ৯০ গ্রাম। প্রায় ১৮০ ভরি।

২১ অক্টোবর বুধবার সকাল সাড়ে দশটার দিকে শার্শা থানার খাজুরা এলাকার নাভারণ সাতক্ষীরা মহাসড়কের ‘প্রাইম ব্রিকস’ ইটভাটা সংলগ্ন স্থান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার এ,এস,পি মোহাম্মাদ আরিফ হোসেনের নেতৃত্বে শার্শা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মাদ শামিনুল হক ও এসআই  শেখ মোহাম্মাদ জাহিদুল আলমসহ পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

​অভিযান চলাকালে সন্দেহভাজন হিসেবে মোটরসাইকেল আরোহী মোহাম্মাদ আলাউদ্দীনকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সাথে থাকা অপর দুইজন অজ্ঞাতনামা সহযোগী সুকৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে আটককৃত ব্যক্তির দেহ ও মোটরসাইকেল তল্লাশি করে ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যা পরবর্তীতে জব্দ তালিকা মূলে থানায় নেওয়া হয়।

​গ্রেপ্তারকৃত মোঃ আলাউদ্দীন শার্শা থানার হাড়িখালী (যদুনাথপুর) গ্রামের মৃত গোলাম রসুল ও মোছাম্মাদ জায়েরা খাতুনের ছেলে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা থানা পুলিশ জানায়, উক্ত ঘটনায় বিশেষ ক্ষমতা ও চোরাচালান বিরোধী আইনে একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। একই সাথে পালিয়ে যাওয়া অপর দুই আসামির পরিচয় শনাক্ত ও তাদের গ্রেপ্তারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin