মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :-
রাজশাহীর গোদাগাড়ীর এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেফ-তার করেছেন পুলিশ মোহনপুরে মাশরুম চাষের উ-জ্জ্বল সম্ভাবনা ফলের বাগান ব-দলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল জেলা প্রশাসকেহর কাছে হ-স্তান্তর পঞ্চগড়ে অবহেলায় ধ্বং/সের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি নীলফামারীতে পুলিশের টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন চৌদ্দগ্রামে পিকআপের ধা/ক্কায় প্রা/ণ হারালো ২ কেশবপুরে সাংবাদিককে মা-রধরের পর পুলিশের হাতে সো-পর্দ, নাশ-কতা মাম-লায় গ্রেপ্তা-র দেখিয়ে আদালতের সো-পর্দ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চ-রম দু-র্ভোগে এলাকাবাসী বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে অটিজম শিশুদের মাঝে প্রনোদনার চেক বি-তরণ

ক্ষেতলালে ১৫০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১১৭ Time View

মোঃ দেলোয়ার হোসেন বাবু
জয়পুরহাট / স্টেপ রিপোর্টার

জয়পুরহাটের ক্ষেতলালে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি ভ্যানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) ভোরে উপজেলার বুড়াইল ফাজিল মাদ্রাসা-সংলগ্ন একটি ফাঁকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ক্ষেতলাল উপজেলার মাঝিয়াস্থল গ্রামের আনিছুর রহমানের ছেলে আরিফুল ইসলাম ও আব্দুস সাত্তারের ছেলে মেহেদুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি ভ্যান উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় ক্ষেতলাল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin