মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :-
রাজশাহীর গোদাগাড়ীর এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেফ-তার করেছেন পুলিশ মোহনপুরে মাশরুম চাষের উ-জ্জ্বল সম্ভাবনা ফলের বাগান ব-দলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল জেলা প্রশাসকেহর কাছে হ-স্তান্তর পঞ্চগড়ে অবহেলায় ধ্বং/সের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি নীলফামারীতে পুলিশের টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন চৌদ্দগ্রামে পিকআপের ধা/ক্কায় প্রা/ণ হারালো ২ কেশবপুরে সাংবাদিককে মা-রধরের পর পুলিশের হাতে সো-পর্দ, নাশ-কতা মাম-লায় গ্রেপ্তা-র দেখিয়ে আদালতের সো-পর্দ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চ-রম দু-র্ভোগে এলাকাবাসী বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে অটিজম শিশুদের মাঝে প্রনোদনার চেক বি-তরণ

বরিশালের নদ-নদীতে নৌবাহিনীর অভিযান, জব্দ ৩০ লাখ মিটারের বেশি অবৈধ জাল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১৪৭ Time View

‎
‎কে এম সোহেব জুয়েল ঃ
‎
‎বরিশালের বিভিন্ন নদ-নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩০ লাখ মিটারের বেশি অবৈধ জাল জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার ৯০০ টাকা।
‎
‎সোমবার বরিশালের হিজলা, মেহেন্দিগঞ্জ, গোবিন্দপুর, লাহারহাট, বাবুগঞ্জ, চরমোনাই, শ্রীপুর ও পাতারহাট এলাকার বিভিন্ন নদ-নদীতে অভিযান চালানো হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার কাজে ব্যবহৃত অবৈধ জাল ও সরঞ্জাম জব্দ করা হয়।
‎
‎নৌবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে এ পর্যন্ত ৩০ লাখ ৩১ হাজার ৬২০ মিটার অবৈধ জালসহ আরও ৭৪টি জাল জব্দ করা হয়েছে। এসব জালের আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার ৯০০ টাকা।
‎
‎নৌবাহিনীর বানৌজা কুশিয়ারার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এস এম আব্দুল্লাহ আল মামুন বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে নৌবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
‎
‎গত ৮ অক্টোবর থেকে শুরু হওয়া মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ। ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সমুদ্র, উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নদ-নদীতে অভিযান চালিয়ে যাবে নৌবাহিনী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin