মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :-
রাজশাহীর গোদাগাড়ীর এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেফ-তার করেছেন পুলিশ মোহনপুরে মাশরুম চাষের উ-জ্জ্বল সম্ভাবনা ফলের বাগান ব-দলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল জেলা প্রশাসকেহর কাছে হ-স্তান্তর পঞ্চগড়ে অবহেলায় ধ্বং/সের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি নীলফামারীতে পুলিশের টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন চৌদ্দগ্রামে পিকআপের ধা/ক্কায় প্রা/ণ হারালো ২ কেশবপুরে সাংবাদিককে মা-রধরের পর পুলিশের হাতে সো-পর্দ, নাশ-কতা মাম-লায় গ্রেপ্তা-র দেখিয়ে আদালতের সো-পর্দ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চ-রম দু-র্ভোগে এলাকাবাসী বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে অটিজম শিশুদের মাঝে প্রনোদনার চেক বি-তরণ

‎অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৬৭ Time View

‎ পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
‎ অবৈধ ইজারা বাতিল ও দখল উচ্ছেদের দাবিতে খুলনার পাইকগাছায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন জেলা বিএনপির নেতৃত্ব ও সংরক্ষিত মহিলা এমপি। কর্মসূচি চলাকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী এবং সংরক্ষিত ১৮ মহিলা আসনের সংসদ সদস্য ফাহমিদা হক। মঙ্গলবার সকালে উপজেলার গদাইপুর ইউনিয়নের নতুন বাজার বাইপাস সড়কে-এ অবস্থান কর্মসূচি পালনকালে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযোগ করেন অবৈধ ইজারা ও বেআইনি দখল উচ্ছেদের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। এ সময় ভুক্তভোগীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে জেলা ও উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হন।
‎পরিদর্শনকালে এস এম মনিরুল হাসান বাপ্পী ও সংসদ সদস্য ফাহমিদা হক ভুক্তভোগীদের কষ্টের কথা শোনেন এবং বিষয়টি সমাধানের আশ্বাস দেন। তারা বলেন সাধারণ মানুষের অধিকার হরণ করে কোনো অন্যায় সিদ্ধান্ত বাস্তবায়ন হতে দেয়া হবে না। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সদস্য শেখ বেনজীর আহমেদ লাল, সরদার ফারুক আহমেদ, জেলা বিএনপির সাবেক সদস্য ও সাংবাদিক আলাউদ্দীন রাজা, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক আবু সালেহ মোহাম্মদ ইকবাল, জাসাস-এর সভাপতি সায়েদ আলী বাবলা, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব গোলাম মোস্তফা, কাজী সোহাগ, সাফায়েত হোসেন, জবেদ আলী গাজী, মাহাবুবুর রহমান খোকনসহ স্থানীয় বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় ভুক্তভোগীবৃন্দ। নেতৃবৃন্দের আশ্বাসের পর আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন।
‎
‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin