রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :-
বানারীপাড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ ৪০ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মা/মলা – গ্রেফতার ১ জন ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক

স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি আমিনুল ইসলামের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৯৭ Time View

নিজস্ব প্রতিবেদক:

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন সৌদি আরবের দাম্মাম বিএনপির সাবেক সভাপতি, সৌদি বিনিয়োগকারী ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আমিনুল ইসলাম আমিন।

২৫ মার্চ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, যাঁদের সর্বোচ্চ আত্মত্যাগ ও অসীম সাহসিকতার বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ, লাল-সবুজের পতাকা ও নিজস্ব মানচিত্র—তাঁদের ঋণ জাতি কোনোদিন শোধ করতে পারবে না।

তিনি বলেন, মহান স্বাধীনতা দিবসে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। যাঁদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছে, তাঁদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও সালাম।

আমিনুল ইসলাম আরও বলেন, ২৬ মার্চ বাঙালি জাতির শৃঙ্খলমুক্তির ঐতিহাসিক দিন। বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ চিরকাল জাতিকে অনুপ্রাণিত করবে।

স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বিবৃতির শেষে তিনি মহান স্বাধীনতা দিবসে সকল শহীদের আত্মার শান্তি কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin