সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
Title :
ক্ষেতলালে ডিজেল ম/জুদ করে বেশি দামে বিক্রি: ব্যবসায়ীকে জরি/মানা হাম-রুবেলার টি-কাদান ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন সার ও কীটনাশকের দোকানে অ-বৈধভাবে জ্বালানি ম/জুদ, অতঃপর ট্রলির ধাক্কায় গৌরনদীর ব্যবসায়ী নিহ/ত ‎ওসির চোখ ফাঁ/কি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লু/টপাটের অভিযোগ,ডিউটির দা-য়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জ-ব্দ সুজানগরে গাছে গলায় ফঁা/স লাগানো যুবকের ম/রদেহ উদ্ধার সুজানগরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে অ্যা-ডভোকেসি সভা সুজানগর পৌরসভার উদ্যোগে হাম-রুবেলা টিকাদান উপলক্ষ্যে অ্যা/ডভোকেসি সভা পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রু/বেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চু/রির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির স/রঞ্জাম উদ্ধার

নাগেশ্বরীতে প্রশাসনের নাম ভাঙ্গিয়ে ১০টি স্পটে ভেকু ও ড্রেজারে ফসলী জমির মাটি ও বালু উত্তোলনের মহোৎসব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৫৮ Time View

এম এস সাগর,
কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা প্রশাসনের নাম ভাঙ্গিয়ে এবং সহকারী কমিশনার (ভূমি) বরাবরে পুকুর সংস্কারের নামে মাটি উত্তোলনের আবেদন দেখিয়ে কয়েকটি মাটি খেকো চক্র সরকারের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে উপজেলার ১০টি স্পটে ভেকু ও ড্রেজার মেশিন দিয়ে ফসলী জমি থেকে অবাধে মাটি ও বালু উত্তোলন করার অভিযোগ উঠেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নাগেশ্বরী উপজেলা রামখানা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আস্করনগর শিংরিয়ারপাড় গ্রামের মতিয়ার রহমানের ছেলে আশরাফুল হক এবং আব্দুর রহিম তাদের নিজেই তার ৭/৮বিঘা পুকুর সংস্কার করার জন্য সহকারী কমিশনার (ভূমি) নাগেশ্বরী বরাবর একটি আবেদন করে লিখিত অনুমতি না নিয়েই বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করাসহ ক্ষমতার দাপটে গত ১৫দিন থেকে ভেকু মেশিন দিয়ে পুকুরের মাটি কেটে ১৫/২০টি ট্রাক্টর যোগে উত্তর ব্যাপারীর হাট ফারুক হোসেনের এমএসবি ইটভাটায় অবাধে মাটি বিক্রি করছেন। ফলে রায়গঞ্জ বাজার থেকে রামখানা ইউনিয়ন পরিষদ পর্যন্ত এলজিইডি’র পাকা রাস্তার বিভিন্ন স্থানে ভেঙে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অপরদিকে নাগেশ্বরী পৌরসভার ৬নং ওয়ার্ডের বদিজামাপুর সাবেক কমিশনার শহিদুল ইসলামের বাড়ি সংলগ্ন মৃত আবুল হোসেনের পুত্র আমিনুল ইসলামের পুকুর থেকে দীর্ঘদিন ধরে ড্রেজার মালিক সুমন আলী অবৈধভাবে বালু উত্তোলন করে প্রতিটলি বালু ৮শত থেকে ৯শত টাকা বিক্রি করে ফায়দা লুটে নিচ্ছেন। ফলে পৌরসভার পাকা রাস্তাগুলো নষ্ট হচ্ছে। ঝুঁকিতে পড়েছে পুকুরপাড়ের ফসলি জমি। নাগেশ্বরী পৌর ৬নং ওয়ার্ডের বদিজামাপুর (পঞ্চাতটারী) এলাকার সাবেক কমিশনার জিয়াউর রহমান জিয়ার পুকুর থেকে গত এক সপ্তাহ থেকে ভেকু দিয়ে মাটি কেটে ইটভাটায় এক ট্রাক্টর মাটি ১হাজার টাকায় বিক্রি করছেন মাটি খেকো দুলু। ফলে নাগেশ্বরী বলদিটারী মোড় থেকে বদিজামাপুর এলজিইডি’র পাকা রাস্তার একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে নেওয়াশী ইউনিয়নের ৯নং ওয়ার্ড ফকিরেরহাট বাজার থেকে দক্ষিনে ব্যাপারিটারী গ্রামের মফিজুল হকের পুকুরে দুই দিন থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছেন বালু খেকো সুমন আলী। নেওয়াশী ইউনিয়নের গোব্ধধনেরকুটি (গোপীনাতের খেওয়া) কাশীরডারা মনছুর হোসেন মেম্বারের বাড়ী সংলগ্ন আমেরিকান প্রবাসী জহুরুল উকিলের বাড়ির পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে দীর্ঘ ১মাস থেকে অবৈধভাবে অবধে বালু উত্তোলন করে বিক্রি করছেন ড্রেজার মালিক নুর হোসেন ও আলম। প্রতিটলি বালু ৮শত থেকে ৯শত টাকা বিক্রি হচ্ছে বালু এবং শতাধিক ট্রলিতে প্রতিদিন বালু বহন করা হচ্ছে এলজিইডির পাকা সড়কে। শুধু তাই নয় নেওয়াশী ইউনিয়নের (গোব্ধধনেরকুটি) গোপীনাতের খেওয়া নদী থেকে গত এক সপ্তাহ থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছেন ড্রেজার সাইফুর রহমান।

নাগেশ্বরী উপজেলার মনছুর হক, সাইফুল ইসলাম, জব্বার আলী, নয়ন মিয়া, জাফর আলীসহ অনেকে বলেন, কয়েকটি মাটি খেকো চক্র অবৈধভাবে অবাধে ভেকু ও ড্রেজার মেশিন দিয়ে মাটি কেটে বিক্রি করছেন পার্শ্ববতী ইটভাটায়। ফলে নষ্ট হচ্ছে দুই ফসলি জমি এবং এলজিইডির পাকা সড়ক। শিক্ষার্থী ও পথচারীদের চলাচলে অযোগ্য হয়ে পড়ছে রাস্তাগুলো। উপরোক্ত বিষয়ে একাধিক অভিযোগ করেও কোন ফলাফল পাওয়া যায়নি।

মাটি খেকো আশরাফুল হক এবং আব্দুর রহিম জানান, নিজেই ৭/৮বিঘা পুকুর সংস্কার করার জন্য সহকারী কমিশনার (ভূমি) নাগেশ্বরী বরাবর একটি আবেদন করে ভেকু দিয়ে পুকুর সংস্কার করছি। কিছু মাটি ইটভাটায় বিক্রি করছি। আমার জমি আমার ব্যাপার।

নাগেশ্বরী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ এর সাথে কথা হলে তিনি জানান, আশরাফুল হক এবং আব্দুর রহিম তাদের পুকুর ভেকু দিয়ে খনন করে গড় বাঁধার জন্য একটি আবেদন করেন। এ বিষয়ে ইউএনও অবগত আছেন। পুকুর মালিক শুধুমাত্র ভেকু দিয়ে মাটি কেটে পুকুরের গড় বাঁধবেন। ইটভাটায় মাটি বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অবৈধভাবে ভেকু ও ড্রেজার মেশিনের বিরুদ্ধে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin