
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তালা দেওয়ার ঘটনায় মামলা করেছে উপজেলা প্রশাসন। মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনার দিন গোদাগাড়ী উপজেলা পরিষদের সামনে শহীদ মিনার চত্তরে জাতীয় নাগরিক পাটি ( এনসিপি) মিছিল নিয়ে সার ডিলার নিয়োগে দলীয়করণ ও অনিয়মের প্রতিবাদে সমাবেশ করেন। ওই সময় উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান অফিসে ছিলেন না। উপজেলা হলরুমে একটি প্রোগ্রামে ছিলেন। আসামীরা উপজেলা পরিষদ কার্যালয়ে প্রবেশ করে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষের সামনে এসে তাকে খোঁজ করেন এবং বিভিন্ন ধরণের উসকানীমূলক বক্তব্য দেন। মেইনগেটে তালা মেরে কাউকে ভিতরে কিংবা ভিতর থেকে বাইরে আসতে দেয়া হয় নি। ফলে সকলের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। এছাড়া অফিস চলাকালে ৬ টি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও আগত সেবাপ্রত্যশাদের সেবা প্রদান কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়, যা সরকারী প্রতিষ্ঠানে গণ উপদ্রব তৈরী করে সরকারী কাজে বাঁধা প্রদানের অপরাধ করেন।
গত সোমবার (১২ অক্টোবর) রাতে গোদাগাড়ী মডেল থানায় সরকারি কাজে বাঁধা ও জনভোগান্তি সৃষ্টির অভিযোগে মামলাটি করা হয়েছে । উপজেলা প্রশাসনের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা মোক্তার হোসেন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় আসামী করা হয়েছে ১. আতিকুর রহমান (৩৮) পিতা আজহার আলী, সাং পাকড়ী, মুশড়াপড়া, ২. মোঃ মাহাফুজ (৪০) পিতা আব্দুস সাত্তার, মহিশালবাড়ী, হাজিপাড়া, ৩. জিয়াউর রহমান (৪২) পিতা শাহজাহান আলী, সাং সুইজগেট, ৪. ইলিয়াস উদ্দীন (৩৯) পিতা অজ্ঞত, ৫. মোফাজ্জল হোসাইন আনাম (৩৭) পিতা মোকাম্মাল হোসেন সাং লালবাগ, আব্দুল হামিদ বাবলু পিতা মোঃ রিয়াজুদ্দীন, সাং ফরাদপুর ও ৭. মোঃ হেলাল উদ্দীন (৩৮) পিতা মজ্ঞুর সহ অজ্ঞত ১২/১৫ জনকে আসামী করা হয়েছে।
গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ সুজন মিয়া বলেন, আসামীরা পালাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভাব হয় নি।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।।