মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :-
বানারীপাড়া প্রেসক্লাব সম্পাদক মোঘল সুমনের পিতার আজ ১৭তম মৃ-ত্যুবার্ষিকী স্বর্ণদ্বীপে স-শস্ত্র বাহিনীর যৌ/থ ম/হড়া সামরিক সরঞ্জামাদি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী এসআরবি-৮ এর অভি-যানে কিশোরী ধ-র্ষণ মামলার পলা-তক প্রধান অভি-যুক্ত শাহিন গ্রে-ফতার রাজশাহীর গোদাগাড়ীর এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেফ-তার করেছেন পুলিশ মোহনপুরে মাশরুম চাষের উ-জ্জ্বল সম্ভাবনা ফলের বাগান ব-দলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল জেলা প্রশাসকেহর কাছে হ-স্তান্তর পঞ্চগড়ে অবহেলায় ধ্বং/সের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি নীলফামারীতে পুলিশের টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন চৌদ্দগ্রামে পিকআপের ধা/ক্কায় প্রা/ণ হারালো ২

মামার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের সাজিদের

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৬২ Time View

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে মামার বাড়ি বেড়াতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে সাজিদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নিহত সাজিদ কেশবপুর উপজেলার মির্জানগর গ্রামের হাসানের ছেলে। তাঁর বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। পরিবারের একমাত্র সন্তান ছিল সাজিদ।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার মায়ের সঙ্গে মামার বাড়ি বিষ্ণুপুর গ্রামে বেড়াতে যায় সাজিদ। রোববার সকালে মা তাকে ভাত খাওয়াচ্ছিলেন। খাওয়া শেষে কিছু ভাত বাকি থাকলে শিশুটি তা খাওয়ার সময় হঠাৎ সবার অগোচরে চলে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে সাজিদকে ভাসমান অবস্থায় দেখতে পান তাঁরা।
দ্রুত শিশুটিকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin