মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
রাজশাহীর গোদাগাড়ীর এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেফ-তার করেছেন পুলিশ মোহনপুরে মাশরুম চাষের উ-জ্জ্বল সম্ভাবনা ফলের বাগান ব-দলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল জেলা প্রশাসকেহর কাছে হ-স্তান্তর পঞ্চগড়ে অবহেলায় ধ্বং/সের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি নীলফামারীতে পুলিশের টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন চৌদ্দগ্রামে পিকআপের ধা/ক্কায় প্রা/ণ হারালো ২ কেশবপুরে সাংবাদিককে মা-রধরের পর পুলিশের হাতে সো-পর্দ, নাশ-কতা মাম-লায় গ্রেপ্তা-র দেখিয়ে আদালতের সো-পর্দ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চ-রম দু-র্ভোগে এলাকাবাসী বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে অটিজম শিশুদের মাঝে প্রনোদনার চেক বি-তরণ

প্রান্তিক মানুষরাই দেশ ও জাতিকে রক্ষা করতে পারে: গোবিপ্রবি উপাচার্য

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৬১ Time View

নিজস্ব প্রতিনিধিঃ 

বর্তমান বাজার ব্যবস্থা এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে, ব্যক্তিস্বার্থের জন্য, ব্যবসায়িক লাভের জন্য আমরা একজন আরেকজনকে বিষ খাওয়াচ্ছি। কেননা বাজার থেকে আমরা যা কিছু খাই, বেশিরভাগই বিষযুক্ত।নানাধরনের কীটনাশক, হরমোন প্রয়োগের মাধ্যমে উৎপাদিত। জটিল এই পরিস্থিতি থেকে যারা নানামুখী উৎপাদনের সঙ্গে জড়িত, এই প্রান্তিক মানুষরাই দেশ ও জাতিকে রক্ষা করতে পারে।

আজ রোববার (১১ অক্টোবর) বিকাল ৪টায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) গোপালগঞ্জ আয়োজিত শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। তিনি আরো বলেন, সবাই সবাইকে যখন ঠকানোয় ব্যস্ত, সেই জায়গায় সততার দৃষ্টান্ত স্থাপন করতে পারে প্রথম পর্যায়ের উৎপাদনকারীরা। যারা অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ, পশুপালনের মাধ্যমে আমাদের সুস্থভাবে বাঁচিয়ে রাখতে সাহায্য করতে পারে। কেননা খাদ্য গ্রহণের মাধ্যমে মানবদেহে জটিল সব রোগের দেখা দিচ্ছে। যার চিকিৎসা সহজলভ্য হচ্ছে না। অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, ‘বিসিকে যারা প্রশিক্ষণ গ্রহণ করছেন, তারা কখনোই ভাববেন না, ক্ষুদ্র মানেই অমর্যাদার। বরং আপনাদের অবদান হতে পারে অনস্বীকার্য। ‘

বিসিকের জরিপ ও তথ্য কর্মকর্তা অর্ক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিসিকের সহকারী মহাব্যবস্থাপক এ.কে.এম কামরুজ্জামান, প্রমোশন কর্মকর্তা সুজাল আহমেদ।

২০২৬-২৭ অর্থবছরে প্রথম ব্যাচের ২৬ প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী শুরু হওয়া এই দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin