শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৬৪ Time View

গোলাম মোস্তফা রাঙ্গা।।
০৮ অক্টোবর বৃহস্পতিবার পঞ্চগড় জেলার ৩টি কলেজে ১০ দিন মেয়াদী কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ১ম ধাপের সমাপনী দিবস উপলক্ষ্যে প্রশিক্ষণ সমাপনি অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
দেবীগঞ্জ উপজেলায় সকাল ১১টায় প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ সনদের সাথে বৃক্ষের চারা বিতরণ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পঞ্চগড়ের জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ ফরিদ রহমান। এসময় উপস্থিত ছিলেন দেবীগঞ্জের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ হারুন অর রশীদ ও উপজেলা প্রশিক্ষক মাহবুবুর রহমান।
এই দিন বিকালে ০৪ ঘটিকায় আটোয়ারী উপজেলাধীন মির্জা গোলাম হাফিজ সরকারি কলেজ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত ম্যাচে অংশগ্রহণ করেন কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ১ম ধাপের পঞ্চগড় সদর উপজেলাধীন শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ প্রশিক্ষণার্থী এবং আটোয়ারী উপজেলাধীন মির্জা গোলাম হাফিজ সরকারি কলেজ প্রশিক্ষণাথীবৃন্দ। উক্ত প্রীতি ফুটবল ম্যাচে বিজয়ী হয় আটোয়ারী উপজেলার প্রশিক্ষণার্থী দল। বিজয়ী দলকে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার তুলে দেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক মোঃ আব্দুল মজিদ। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মির্জা গোলাম হাফিজ সরকারি কলেজের অধ্যক্ষ কাজী মোঃ ফজলে বারী এবং শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আনিছুর রহমান প্রধান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পঞ্চগড়ের জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ ফরিদ রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আটোয়ারীর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সানোয়ারুল আলম, পঞ্চগড় সদরের উপজেলা প্রশিক্ষক মোঃ শরিফুল ইসলামসহ ইউনিয়ন কমান্ডার ও ব্যাটালিনের সদস্যগণ।
গত ২০ সেপ্টেম্বর তারিখ প্রশিক্ষণটি শুরু হয়। ১ম ধাপে পঞ্চগড় সদরের শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ, আটোয়ারী উপজেলার মির্জা গোলাম হাফিজ সরকারি কলেজ এবং দেবীগঞ্জ উপজেলার কালিগঞ্জ বি এম কলেজে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রতিটি কলেজে ৫০ জন ছাত্র ও ছাত্রী হিসেবে ১৫০ জন এই প্রশিক্ষণ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin