শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অ-ভিযান শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ শুরু হয়েছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উজিরপুর পৌরসভার কালিবাজার থেকে এ অভিযান শুরু করা হয়।

অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুন, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উজিরপুর মডেল থানার এসআই রিপন, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী বিকাশ নাগসহ সংশ্লিষ্টরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বলেন, “ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। এ সময়ে কেউ নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, পরিবহন, মজুদ বা বিক্রির চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইলিশ রক্ষায় প্রশাসন, মৎস্য দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সবাইকে সহযোগিতা করতে হবে।”

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত ও বিক্রি নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের সমন্বয়ে নদ-নদীতে নিয়মিত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin