শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

উল্লাপাড়ায় ভেজালবিরোধী যৌথ অভিযান ২ লাখ ৪০ হাজার টাকা জ-রিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ঘোল, মাঠা, দই, ঘি উৎপাদন এবং নকল ও লেবেলবিহীন শিশু খাদ্য বিক্রির বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সিরাজগঞ্জ। অভিযানে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ দুপুর ১২টার দিকে উল্লাপাড়া উপজেলার সলপ ও পৌরবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হানুল ইসলাম এ অভিযানের নেতৃত্বে দেন। এ সময় সলপ এলাকার ঘোল, মাঠা, দই ও ঘি উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে লেবেলবিহীন মাঠা, ঘোল, ঘি ও দই উৎপাদন এবং লেবেলবিহীন রাসায়নিক ব্যবহারের মতো বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সলপ ঘোল এন্ড সাদেক খান দই ঘরের মালিক মো. আব্দুল মালেক খানকে ৫০ হাজার টাকা, সলপ দই ঘরের মালিক আব্দুল খালেক খানকে ৫০ হাজার টাকা এবং সলপ মাঠা ঘোল দই ঘরের মালিক মো. আব্দুর রাজ্জাক কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া নিরাপদ খাদ্য আইন-২০১৩ লঙ্ঘনের দায়ে সলপ কাশেম ঘোল মাঠা দই এন্ড মিষ্টান্ন ভাণ্ডারের মালিক আবুল কাশেম কে ১ লাখ টাকা জরিমানা করা হয়।অভিযানকালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা-এর উপস্থিতিতে মিল্ক অ্যানালাইজারের মাধ্যমে দুধের বিশুদ্ধতা ও মান পরীক্ষা করা হয়। পরীক্ষায় দুধে নির্ধারিত মাত্রার তুলনায় ফ্যাটের পরিমাণ কম পাওয়া যায়।অন্যদিকে, উল্লাপাড়া বাজারে শিশু খাদ্যের দোকানেও অভিযান পরিচালনা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে নকল ও লেবেলবিহীন শিশু খাদ্য বিক্রির অপরাধে মেসার্স শফিকুল স্টোরের মালিক শফিকুল ইসলামকে ১০ হাজার টাকা এবং মেসার্স শরিফ স্টোরের মালিক শরিফুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় বাজারে গ্যাস সিলিন্ডারের বাজারদর ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়।অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক এবং উল্লাপাড়া মডেল থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অনিরাপদ, ভেজাল ও নকল খাদ্যপণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin