শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৩৯ Time View

কেশবপুর (যশোর) প্রতিনিধি :
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে উদযাপনের লক্ষ্যে যশোরের কেশবপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শহরের সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান শেখ, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ হাফিজুর রহমান হাফিজ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কেশবপুর জোনাল অফিসের ডিজিএম আব্দুর রব, কেশবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মুজিবর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিয়াজান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাঈদুর রহমান সাঈদ, পৌর জামায়াতে ইসলামীর আমির প্রভাষক জাকির হোসেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেশবপুরের মুখ্য সমন্বয়ক সম্রাট হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেশবপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল চন্দ্র সাহা এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেশবপুর উপজেলা সভাপতি বিশ্বজিৎ ঘোষ প্রমুখ।
সভায় বক্তারা আসন্ন দুর্গাপূজা উপলক্ষে উপজেলার সব পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির সমন্বয়ে কার্যকর নিরাপত্তাব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin